1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ এলাকা প্লাবিত, নিহত ১ ও নিখোঁজ ১; সাজেক থেকে ৫৭১ পর্যটক উদ্ধার ডোনাল্ড ট্রাম্পকে হত্যায় ইরানের ‘নতুন চক্রান্তের’ তথ্য দিয়েছে ইসরাইল উচ্চশিক্ষা খাতে গবেষণা জোরদারে কেন্দ্রীয় রিপোজিটরি করার পরিকল্পনা ইউজিসির আগামী ৫ বছরে ৯ লাখ বেকার যুবকের কর্মসংস্থানের মহাপরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের ইংল্যান্ডের ডিফেন্ডার জারেল কুয়ানসাহ দুই ম্যাচ নিষিদ্ধ মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশনা, আলিম পরীক্ষা চলাকালীন শনিবারেও অফিস খোলা নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ: নৌবাহিনীর আধুনিকায়ন ও জাহাজ নির্মাণে যৌথ সহযোগিতার ওপর জোর দেশে তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মিশরের রাষ্ট্রদূতের বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা এবং যৌথ ড্রোন কারখানা স্থাপনের ঘোষণা

আমেরিকাসহ ১০ দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল ইসরায়েল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ১৬৩ বার দেখা হয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ প্রতিরোধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা, কানাডা ও জার্মানিসহ ১০ দেশকে লাল তালিকাভুক্ত করেছে ইসরায়েল। লাল তালিকার বাকি দেশগুলো হল- বেলজিয়াম, হাঙ্গেরি, ইতালি, মরক্কো, পর্তুগাল, সুইজারল্যান্ড ও তুরস্ক।

এছাড়াও আফ্রিকার অধিকাংশ দেশও এই তালিকায় যুক্ত হতে যাচ্ছে। নতুন যুক্ত হওয়া দেশগুলোর ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে মঙ্গলবার মধ্যরাত থেকে।

জানা গেছে, এরই মধ্যে ইসরায়েলে ১৭৫ জন ওমিক্রন আক্রান্ত শনাক্ত হয়েছে। এরপরই দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জানিয়েছেন, তার দেশ কোভিড-১৯ ভাইরাসের পঞ্চম ঢেউয়ের মধ্যে আছে।
নিষেধাজ্ঞা অনুযায়ী এ সংক্রান্ত বিশেষ কমিটির পূর্বানুমতি ব্যতীত লাল তালিকাভুক্ত দেশগুলো ভ্রমণ করতে পারবে না ইসরায়েলের কোনও নাগরিক। তবে এসব দেশ থেকে ইসরায়েলি নাগরিক দেশ ফিরতে চাইলে তাকে সাত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এমনকি তারা পুরোপুরি টিকা নেওয়া থাকলেও। সূত্র: ওয়াশিংটন পোস্ট

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026