1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৪২, আহত ১৬৭০০ সরকারি ক্রয় কার্যক্রম সংস্কারে নতুন উচ্চপর্যায়ের কমিটি গঠন সরকারি ক্রয় কার্যক্রম পর্যালোচনা ও শক্তিশালীকরণে উচ্চপর্যায়ের নতুন কমিটি গঠন ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে নতুন অতিরিক্ত পুলিশ কমিশনার ওসমান গনি কিয়েভে রাশিয়ার বিমান হামলায় নিহত ৭, বিধ্বস্ত একাধিক আবাসিক ভবন রেকর্ড দামে বিক্রি হচ্ছে সোনা, দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজারদর সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি পুনর্গঠন, সভাপতি আইনমন্ত্রী ফিফা বিশ্বকাপে ঐতিহাসিক জয়, ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রথম জানাজা সম্পন্ন, ঢাবিসহ বিভিন্ন স্থানে শ্রদ্ধা নিবেদন আজ বিশ্বকাপ থেকে বিদায়ের পর দেশবাসী ও সমর্থকদের কাছে মারকিনিওসের ক্ষমা প্রার্থনা

মিরপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৬ জন কারাগারে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ২০৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানসংলগ্ন কাঁচামাল ও ফলের আড়তে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার সকালে তাঁদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। শুনানি শেষে ছয়জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রমজান (২৮), মো. ঝন্টু (৩৫), আবু সাঈদ (২৮), আলমগীর হোসেন (৩৮), জুয়েল হাওলাদার (২৯) ও মেহেদী হাসান (২০)।
এর আগে গতকাল শনিবার ছয়জনকে চাঁদাবাজি করার সময় হাতেনাতে আটক করা হয় বলে জানায় র‌্যাব। পরে শাহ আলী থানায় তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করা হয়

আড়তদার ও র‍্যাব সূত্রে জানা যায়, সারা দেশ থেকে কাঁচামাল ও বিভিন্ন ধরনের ফল নিয়ে শতাধিক ট্রাক ও পিকআপ ওই আড়তে আসে। এসব যানবাহন থেকে ২০০ টাকা করে চাঁদা আদায় করা হয়। রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসা ক্ষুদ্র ব্যবসায়ীরা আড়ত থেকে কাঁচামাল ও ফল কিনে ভ্যানে তোলার পর সেগুলো আটকে আবার ৫০ থেকে ১০০ টাকা করে চাঁদা আদায় করা হয়।

শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান আজ বিকেলে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026