1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ এলাকা প্লাবিত, নিহত ১ ও নিখোঁজ ১; সাজেক থেকে ৫৭১ পর্যটক উদ্ধার ডোনাল্ড ট্রাম্পকে হত্যায় ইরানের ‘নতুন চক্রান্তের’ তথ্য দিয়েছে ইসরাইল উচ্চশিক্ষা খাতে গবেষণা জোরদারে কেন্দ্রীয় রিপোজিটরি করার পরিকল্পনা ইউজিসির আগামী ৫ বছরে ৯ লাখ বেকার যুবকের কর্মসংস্থানের মহাপরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের ইংল্যান্ডের ডিফেন্ডার জারেল কুয়ানসাহ দুই ম্যাচ নিষিদ্ধ মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশনা, আলিম পরীক্ষা চলাকালীন শনিবারেও অফিস খোলা নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ: নৌবাহিনীর আধুনিকায়ন ও জাহাজ নির্মাণে যৌথ সহযোগিতার ওপর জোর দেশে তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মিশরের রাষ্ট্রদূতের বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা এবং যৌথ ড্রোন কারখানা স্থাপনের ঘোষণা

‘ওমিক্রন ইমার্জেন্সি’ ঘোষণা যুক্তরাজ্যে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ১৯১ বার দেখা হয়েছে

যুক্তরাজ্যে ওমিক্রনের জোরালো ঢেউ আসছে। ওমিক্রনের প্রভাবে ফলে ‘ওমিক্রন ইমার্জেন্সি’ ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।

স্থানীয় সময় রোরবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় এক টেলিভিশন বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন।

বরিস জনসন বলেন, ওমিক্রনের জোরালো ঢেউ আসছে। আর তা মোকাবিলায় এই সপ্তাহ থেকে ১৮ বছরের বেশি বয়সের সবাইকেই বুস্টার ডোজ প্রয়োগ শুরু করা হবে।

এদিকে যুক্তরাজ্যের করোনা সতর্কতা বাড়িয়ে লেভেল ৪ করা হয়েছে। নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় এই সতর্কতা বাড়ানো হয়েছে। সর্বশেষ দেশটিতে এই মাত্রার সতর্কতা ছিল চলতি বছরের মে মাসে।

বরিস জনসন বলেন, ‘করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। এটা স্পষ্ট যে, দুই ডোজ টিকা সাধারণভাবে আমাদের জন্য প্রয়োজনীয় মাত্রার সুরক্ষা নিশ্চিতে যথেষ্ট নয়। তবে আশার খবর এই যে আমাদের বিজ্ঞানীরা তৃতীয় আরেকটি বা একটি বুস্টার ডোজের মাধ্যমে আমাদের প্রয়োজনীয় সুরক্ষা আনার ব্যাপারে আশাবাদী। কিন্তু বিজ্ঞানীরা এখনো নিশ্চিতভাবে এটা বলতে পারেননি যে ওমিক্রন করোনার অন্য ধরনের চেয়ে কম ক্ষতিকর।’

ওমিক্রন মোকাবিলায় ব্রিটিশ সরকারের পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে- এলাকাভিত্তক কার্যক্রম পরিচালনায় সহায়তার জন্য সামরিক বাহিনীর ৪২টি টিম, টিকা প্রয়োগের বাড়তি কেন্দ্র স্থাপন করা, টিকা কেন্দ্র খোলা রাখার সময় আগের চেয়ে বাড়ানো, হাজার হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া প্রমুখ।

সূত্র: বিবিসি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026