1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জাতিসংঘে জলবায়ু সহনশীলতা ও টেকসই পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রাধিকার ও বিনিয়োগের আহ্বান ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উদযাপন: দুই ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী ইংল্যান্ড সফরে টানা ব্যর্থতা, দেশে ফিরলেই ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে বৈঠকে বসছে বিসিসিআই বিশ্ব জনসংখ্যা দিবস আজ; ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশেষ আলোচনা সভা তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর তারুণ্যকে জনসম্পদে রূপান্তরের মাধ্যমে সমৃদ্ধ আগামী গড়ার আহ্বান রাষ্ট্রপতির জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধীরগতির ওভার রেটের কারণে জরিমানা গোনা বাংলাদেশ ক্রিকেট দল তেজগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেফতার ৫৭ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে হত্যাচেষ্টা করা হলে ইরানকে সম্পূর্ণ ধ্বংসের হুমকি ডোনাল্ড ট্রাম্পের বাহামাসে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১০ জনের মৃত্যু, ফ্লেমিঙ্গো এয়ারের ফ্লাইট স্থগিত

কানাডা-আমিরাতে ঢুকতে না পেরে ঢাকায় ফিরছেন মুরাদ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৪৭৮ বার দেখা হয়েছে

সদ্য বিদায়ী তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান কানাডা ও দুবাই ঢুকতে না পেরে দেশে আসার প্রস্তুতি নিয়েছেন। তিনি দুবাই থেকে দেশে ফিরছেন।

সব কিছু ঠিক থাকলে দুবাই থেকে আগামীকাল রোববার (১২ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে ঢাকায় ফিরবেন। একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রে জানা যায়, ডা. মুরাদ হাসান কানাডার বিমানবন্দরে পৌঁছালে তাকে দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি ঢুকতে দেয়নি। শুক্রবার দুপুর দেড়টায় মুরাদ টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। তাকে জানানো হয়, তার সেদেশে প্রবেশে অনেক কানাডিয়ান নাগরিক আপত্তি তুলেছেন। তারপর তাকে ফেরত পাঠানো হয়। পরে তাকে দুবাইগামী একটি প্লেনে তুলে দেওয়া হয়।

ডা. মুরাদ হাসান দুবাই ফিরে সংযুক্ত আরব আমিরাতে ঢোকার চেষ্টা করেন। তবে ভিসা না থাকায় তিনি আরব আমিরাতে ঢুকতে পারেননি। পরে তিনি ঢাকায় আসার উদ্দেশে প্লেনের একটি টিকিট কেটেছেন।

ডা. মুরাদ হাসান ৭ ডিসেম্বর প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। ৯ ডিসেম্বর রাতে কানাডার উদ্দেশে তিনি কূটনৈতিক পাসপোর্টে ঢাকা ত্যাগ করেন৷

জানা যায়, নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্য ও কয়েকটি অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ডা. মুরাদ হাসান প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026