অপরাধ ডেস্ক
রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় পুলিশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাতে তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় একযোগে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী জানান, ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ এবং ছিনতাই, চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের অংশ হিসেবে এই নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে রাজধানীর সংশ্লিষ্ট থানাগুলোতে সুনির্দিষ্ট মামলা রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, তেজগাঁও বিভাগের মোট ছয়টি থানা এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। এর মধ্যে মোহাম্মদপুর থানা পুলিশ সর্বোচ্চ ১৭ জনকে গ্রেফতার করে। এছাড়া আদাবর থানা এলাকায় ১২ জন, হাতিরঝিল থানা এলাকায় ১০ জন, তেজগাঁও ও শেরেবাংলা নগর থানা থেকে সাতজন করে এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— মো. রুবেল (২০), রবিউল ওরফে হৃদয় (১৮), মহসিন (৩৫), মো. ইমন ওরফে জীবন (২০), মো. জহিরুল (৩০), মো. মানিক (২০), মো. রকিব (২০), মো. হাকিম বাবু (৩২), মো. আলাউদ্দিন (৩০), মোহাম্মদ আলী (২১), আহবাব নাদিদ জেনান (১৯), মো. রায়হান (১৯), মো. জাহিদ (১৮), মো. মামুন (২০), সায়েম মল্লিক (২৪), আব্দুর রহিম (১৯), নীরব (১৮), মো. তৌহিদ (৩০), মো. রানা ওরফে সোনা (২৪), মো. ছগির সাগীর শাকিল ওরফে গোরকা শাকিল (৫৪), মো. রাব্বী কালু (১৮), মো. নাজিম (৩৫), মো. তৌহিদুল ইসলাম তামিম (২২), মো. আল আমিন দাবাবু (২৩), মো. মানিক (৩৫), মো. বাদল (২৬), মো. রবিউল ইসলাম হৃদয় (২৫), মো. সুলতান মৃধা (৩২), মো. ইমন (২৬), মো. দুলাল মিয়া (৩৫), মো. রাসেল (৩২), মো. সাইদ সরদার ওরফে সাহিদ (২৪), আকাশ (২৩), মো. ফারুক ওরফে ওমর ফারুক (২৬), কর্নেল (১৯), মো. মাইন উদ্দিন (২১), মো. সিফাত ওরফে হিটার (২২), মো. নাহিদুল (২৫), মো. মারুফ (২২), মো. সাগর (২২), রিয়াজ হোসেন (২২), মো. সজিব (২৪), সিদ্দিক (২০), জিনিয়া (২৩), মো. শাকিল আহম্মদ খাঁন (৩০), মো. উজ্বল মিয়া (৩১), মেহেদী হাসান আবির, চন্দন (৩৫), মো. বকুল (৫০), জাহিদ হাসান (১৯), রহমত উল্লাহ (২২), মো. গোলাম কিবরিয়া (১৯), মো. সিয়াম-এ-নূর উৎস (২৭), মো. কামাল (৪৫), মাহবুবুর রহমান (৪১), মো. কালাম মোল্লা (৫২) এবং মো. ইয়াছিন আরাফাত (২৩)।
ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ঢাকা মহানগরীর জননিরাপত্তা রক্ষা এবং অপরাধীদের তৎপরতা দমন করতে এ ধরণের ঝটিকা ও বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। বিশেষ করে জনবহুল ও বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত তেজগাঁও বিভাগে কিশোর গ্যাং, মাদক কারবারি এবং স্থানীয় অপরাধী চক্রের তৎপরতা নির্মূল করার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আটককৃতদের পূর্ববর্তী অপরাধের রেকর্ড খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।