1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জাতিসংঘে জলবায়ু সহনশীলতা ও টেকসই পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রাধিকার ও বিনিয়োগের আহ্বান ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উদযাপন: দুই ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী ইংল্যান্ড সফরে টানা ব্যর্থতা, দেশে ফিরলেই ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে বৈঠকে বসছে বিসিসিআই বিশ্ব জনসংখ্যা দিবস আজ; ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশেষ আলোচনা সভা তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর তারুণ্যকে জনসম্পদে রূপান্তরের মাধ্যমে সমৃদ্ধ আগামী গড়ার আহ্বান রাষ্ট্রপতির জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধীরগতির ওভার রেটের কারণে জরিমানা গোনা বাংলাদেশ ক্রিকেট দল তেজগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেফতার ৫৭ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে হত্যাচেষ্টা করা হলে ইরানকে সম্পূর্ণ ধ্বংসের হুমকি ডোনাল্ড ট্রাম্পের বাহামাসে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১০ জনের মৃত্যু, ফ্লেমিঙ্গো এয়ারের ফ্লাইট স্থগিত

২৫ বাস কোম্পানির রুট পারমিট বাতিলের সুপারিশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ১৮৫ বার দেখা হয়েছে

বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে গত এক মাসে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসে অভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত ভাড়া আদায়ের একই অপরাধ বারবার করায় ২৫টি বাস কোম্পানির রুট পারমিট বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিআরটিএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে গত এক মাসে ঢাকা মহানগরে এক হাজার ৪০৮টি বাসকে ৫৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে ৮০টি বাস সিএনজিচালিত ও এক হাজার ৩২৮টি বাস ডিজেলচালিত। গত ৮ অক্টোবর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত এ অভিযান চলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিআরটিএ’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের প্রতিবেদনের ভিত্তিতে অতিরিক্ত ভাড়া আদায়ের একই অপরাধ পুনরাবৃত্তিকারী ২৫টি বাস কোম্পানির বাসের তালিকা করা হয়েছে। তালিকাতে গাড়ির নম্বর, অপরাধ সংঘটনের তারিখ ও জরিমানার তথ্য উল্লেখ করে রুট পারমিট বাতিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা মেট্রো আরটিসি কর্তৃপক্ষের কাছে তালিকা ইতোমধ্যে পাঠানো হয়েছে।

তালিকায় সবচেয়ে বেশি অপরাধকারী বাস কোম্পানির মধ্যে রয়েছে- বসুমতি, রাইদা, পরীস্থান, এমএম লাভলী, অনাবিল, আলিফ, লাব্বাইক, তুরাগ, বলাকা ও স্বাধীন, প্রজাপতি, রজনীগন্ধা, শিকড়, আকাশ, আজমেরী, মনজিল, প্রভাতি, বনশ্রী, আসমানী, প্রচেষ্টা, ভিক্টর, মিডলাইন, ডি-লিংক, রাজধানী, গুলিস্তান-গাজীপুর পরিবহণ ও ভিআইপি পরিবহণ কোম্পানি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়, রুট পারমিট না থাকাসহ নানা অপরাধে ৫৬টি বাসকে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। ৫ জন বাস চালককে বেপরোয়া গাড়ি চালানো ও সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ায় কারাদণ্ড দেওয়া হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026