1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
লালমনিরহাটে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: ১৫ মাদকসেবী আটক, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জরুরি এনআইডি সেবা বন্ধ, নতুন নিয়মে আবেদন নিষ্পত্তির নির্দেশ বেসরকারি হাসপাতালে লেবার রুম স্থাপন ও মিডওয়াইফ নিয়োগের নির্দেশ, ৭ দিনের আলটিমেটাম স্বাস্থ্যমন্ত্রীর ১৮ জুলাইকে ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’ ঘোষণার সিদ্ধান্ত, আর্মি স্টেডিয়ামে সমাবেশের ডাক স্পেনের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচের আগে অবসর নিয়ে ভাবছেন না রোনালদো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, ক্রাউন প্রিন্সের চিঠি হস্তান্তর দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ: ঢাকার বাইরে ১৪ জেলা ঝুঁকিতে ন্যাটো সম্মেলনের আগে ট্রাম্প-মেলোনি কূটনৈতিক বিরোধ তুঙ্গে, সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্ক আগামী ১৫ আগস্ট চালু হচ্ছে নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার দ্বিতীয় ইউনিট বেসরকারি বিনিয়োগ আকর্ষণে ৪৪ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ১০ হাজার একর জমি ব্যবহারের উদ্যোগ

বিমানবন্দর সড়কে পাজেরোতে আগুন, তীব্র যানজট

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৪৯৬ বার দেখা হয়েছে

রাজধানীর বিমানবন্দর সড়কে অবস্থিত বলাকা অফিসের সামনে একটি পাজেরো গাড়িতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বাবুল মিয়া নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা রাত ৮টা ৩০ মিনিটের দিকে বিমানবন্দর সড়কের অবস্থিত বলাকা অফিসের সামনে একটি পাজেরো গাড়িতে আগুন লাগার খবর পাই। খবরে আমাদের দুইটি ইউনিট কুর্মিটোলা অফিস থেকে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভানো হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে পুরো গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে গাড়িতে আগুন লাগার জেরে রাজধানীর বিমানবন্দর, বনানী, কুড়িল বিশ্বরোড, নতুনবাজার ও বাড্ডা রোডে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। রাত ১০টা পর্যন্ত এসব সড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।

এ বিষয়ে বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক আব্দুস সামাদ কে বলেন, সাড়ে আটটার দিকে বলাকা ভবনের সামনের রাস্তায় পাজেরো গাড়িতে আগুন লাগে। ঘটনায় কেউ হতাহত হয়নি হলে আমাদের কাছে তথ্য আছে। যানজট নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। গাড়িটি সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। সরিয়ে নেওয়া হলে যানজট আর থাকবে না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026