1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪, আহত অন্তত ৮ নেইমারের জোড়া অ্যাসিস্টে সান্তোসের জয়, গ্যালারির সমালোচনার জবাবে সংহতির বার্তা কুরআন তেলাওয়াত ও মর্মার্থ অনুধাবনের গুরুত্ব তুলে ধরে সামাজিক মাধ্যমে বার্তা দিলেন অভিনেত্রী বর্ষা চৌধুরী খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর

ভেঙে ফেলা হবে মেসির ৩০০ কোটি টাকার হোটেল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ২৩৫ বার দেখা হয়েছে

সপ্তম ব্যালন ডি’অর জয়ের পর লিওনেল মেসির সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। ব্যালন ডি’অর জয়ের পরপরই অসুস্থ হয়ে পড়েন। এদিকে পিএসজ‘র হয়ে মাঠে নেমে ফিরতে পারেননি স্বরূপে। আর এরই মধ্যে শুনতে হল আরো বড় দুঃসংবাদ। স্পেনের কাতালুনিয়া শহরে থাকা তার ২৬ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় ৩০০ কোটি টাকা) হোটেল ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন বার্সেলোনা আদালত। খবর দ্য সান।

হোটেলটির নাম ‘মিম সিটগেস’। ৭৭ বেডরুমের ওই হোটেলটি শহরের নির্মাণবিধি অনুযায়ী নির্মাণ হয়নি জানিয়ে এই নির্দেশ দেন দেশটির আদালত।

স্পেনের দৈনিক এল কনফিডেনশিয়াল জানিয়েছে, তবে হোটেলটি এখনই ভাঙা হবে না। নির্দেশটি এখনও মুলতবি আছে। তবে এমন নির্দেশনার বিষয়ে মেসির পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি।

উল্লেখ্য, ২০১৭ সালে মেসির ৩০০ কোটি টাকা বিনিয়োগে সমুদ্র থেকে ১০০ ফুট দূরে ‘মিম সিটগেসে’ হোটেলটি নির্মিত হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026