1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
লালমনিরহাটে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: ১৫ মাদকসেবী আটক, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জরুরি এনআইডি সেবা বন্ধ, নতুন নিয়মে আবেদন নিষ্পত্তির নির্দেশ বেসরকারি হাসপাতালে লেবার রুম স্থাপন ও মিডওয়াইফ নিয়োগের নির্দেশ, ৭ দিনের আলটিমেটাম স্বাস্থ্যমন্ত্রীর ১৮ জুলাইকে ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’ ঘোষণার সিদ্ধান্ত, আর্মি স্টেডিয়ামে সমাবেশের ডাক স্পেনের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচের আগে অবসর নিয়ে ভাবছেন না রোনালদো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, ক্রাউন প্রিন্সের চিঠি হস্তান্তর দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ: ঢাকার বাইরে ১৪ জেলা ঝুঁকিতে ন্যাটো সম্মেলনের আগে ট্রাম্প-মেলোনি কূটনৈতিক বিরোধ তুঙ্গে, সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্ক আগামী ১৫ আগস্ট চালু হচ্ছে নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার দ্বিতীয় ইউনিট বেসরকারি বিনিয়োগ আকর্ষণে ৪৪ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ১০ হাজার একর জমি ব্যবহারের উদ্যোগ

বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত : হেলপার আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ২৬১ বার দেখা হয়েছে

রাজধানীর রামপুরায় বাসের ধাক্কায় একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী মাঈনুদ্দিনের মৃত্যুর ঘটনায় বাসের হেলপারকে আটক করেছে র‌্যাব সদস্যরা।র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদর দফতরের এএসপি (সহকারী পরিচালক মিডিয়া উইং) ইমরান খান জানান, আটক ব্যক্তি হলেন গ্রিন অনাবিলের অভিযুক্ত বাসের হেলপার চাঁন মিয়া।
মঙ্গলবার ভোররাতে সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান র‌্যাব কর্মকর্তা।এর আগে সোমবার রাত পৌণে ১১টার দিকে রামপুরা বাজার এলাকার বেটার লাইফ হাসপাতালের কাছে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ও একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের ছাত্র মাঈনুদ্দিনকে একটি বাস চাপা দেয়।

মাঈনুদ্দিনের মৃত্যুতে বিক্ষুব্ধ জনতা রাস্তায় বিক্ষোভ শুরু করে। এসময় আটটি বাসে আগুন দেয়া হয়।
প্রত্যক্ষদর্শী আজিজুল হক বলেন, ওই শিক্ষার্থী রাইদা বাস থেকে রামপুরা বাজার এলাকায় নেমেছিল। বাস থেকে নামার সাথে সাথে গ্রিন অনাবিল নামে বেপরোয়া গতির আরেকটি বাস এসে তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে ঘটনাটি কীভাবে ঘটেছে এ বিষয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বাসচাপায় রামপুরা বাজারের সামনে একজন নিহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ ও বাসে আগুন দিয়েছে। ঘটনাটি আদৌ কীভাবে ঘটেছে পুলিশ তা জানার চেষ্টা করছে।
এদিকে মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার আব্দুল আহাদ সাংবাদিকদের জানান, চাপা দেয়া বাসটি জব্দ করা হয়েছে। পাশাপাশি চালককেও আটক করা হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, আটটি বাসে আগুন দেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নেভাতে নিয়োজিত ছিলো।

সূত্র : ইউএনবি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026