1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

অসুস্থ ধারার রাজনীতি প্রাধান্য পাচ্ছে: নোমান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭
  • ৩০৮ বার দেখা হয়েছে

স্বাধীনতার ৪৩ বছর পরও দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হওয়ার পরিবর্তে অসুস্থ ধারার রাজনীতি প্রাধান্য পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, এখন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে একটি ভোট দেওয়ার জন্য আন্দোলন ও সংগ্রাম করতে হচ্ছে।
আজ শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক আলোচনায় আবদুল্লাহ আল নোমান এসব কথা বলেন। বাংলাদেশ নিউ জেনারেশন পার্টি (বিএনজিপি) ‘রাজনীতিতে সুস্থধারা ফিরিয়ে আনতে করণীয়’ শিরোনামে এই আলোচনা সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল নোমান বলেন, এই অবস্থা একমাত্র পরিবর্তন করতে পারে—বুলেটের চেয়েও শক্তিশালী ব্যালট। ব্যালট যাতে নিশ্চিতভাবে বাক্সে দেওয়ার অধিকার ও সুযোগ জনগণ পায়, তা নিশ্চিত করতে হবে। দলীয় শৃঙ্খলা, দুর্নীতিমুক্ত ও যোগ্য নেতৃত্ব দিতে পারলে বিএনপি আন্দোলন, সংগ্রামের মধ্য দিয়ে কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে পারবে।
তিনি আরও বলেন, ‘আমরা দুর্নীতিতে নিমজ্জিত হয়েছি। মৌলিক মূল্যবোধ হারিয়ে ফেলেছি। আর সে জায়গা থেকেই নেতৃত্ব গড়ে উঠেছে। কাজেই যে জায়গা থেকে এই নেতৃত্ব গড়ে উঠেছে, তা মানুষের জন্য নয়।’

আলোচনায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া বলেন, দেশে বুদ্ধিভিত্তিক রাজনীতির অভাব। আর বিএনপিতে কৌশলগত দিকের বড় অভাব। প্রতিপক্ষের কৌশল কীভাবে এড়াতে হবে—এগুলোর অভাব রয়েছে বিএনপিতে।

আলোচনায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিলুফার মনি চৌধুরী, রফিক সিকদার, বিএনজিপির সভাপতি জাহিদ ইকবাল প্রমুখ বক্তব্য দেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026