1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল: সড়কমন্ত্রী যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে জাদুকরী ফ্রি কিক মেসির, গোলকিপারের শেষ সময়ের ভুলে মায়ামির হার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু ২২ অনলাইন পেমেন্ট গেটওয়েতে অবৈধ লেনদেন, সর্তক করল বাংলাদেশ ব্যাংক শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ঢাকার চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮

প্রতারণার অভিযোগে ফাল্গুনী ডট কমের সিইও গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ২১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ফাল্গুনী ডট কমের সিইও মো. পাভেল হোসেনকে সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। এ সময় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বনশ্রীর বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৪ সহকারী পরিচালক এএসপি (মিডিয়া) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বুধবার দিবাগত রাত থেকে অভিযান চালিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ফাল্গুনী ডট কম-এর সিইও মো. পাভেল হোসেনকে সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।

আজ বিকেলে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান র‍্যাব-৪ সহকারী পরিচালক এএসপি (মিডিয়া) মাজহারুল ইসলাম।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026