1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
হরমুজ প্রণালিতে জাহাজে হামলার জেরে ইরানে যুক্তরাষ্ট্রের রাতভর বিমান হামলা বিজ্ঞাপনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার প্রকাশ করবে গুগল বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড ট্রাম্পের দাবি: স্বাস্থ্য ও মানসিক পরীক্ষায় তিনি শতভাগ সফল সাবেক স্পিকার ও প্রবীণ রাজনীতিক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা তিব্বতি কর্মীর মৃত্যুর বর্ষপূর্তিতে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ, আটক ৩ আজ দুপুর ১২টায় প্রকাশ করা হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ইংল্যান্ডের বিপক্ষে ভারতের শেষ টি-টোয়েন্টিতে সূর্যবংশীর বাদ পড়া ও দলের ব্যর্থতা টানা বর্ষণে রাজধানীতে তীব্র জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী; চট্টগ্রাম বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ৪৩

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েব: ৪ কর্মচারী বহিষ্কার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ১৭৯ বার দেখা হয়েছে

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েবের ঘটনায় স্বাস্থ্য শিক্ষা বিভাগের চার কর্মচারীকে চিহ্নিত করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সাময়িক বহিষ্কার করা হয়েছে তাদের সবাইকে।

সচিবালয়ে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. নুর আলী।

তিনি বলেন, ওই চার কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও চলমান রয়েছে।
বহিষ্কার হওয়া চার কর্মচারী হলেন- ক্রয় ও সংগ্রহ-২ শাখার সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর আয়েশা সিদ্দিকা ও জোসেফ সরদার, প্রশাসন-২ এর (গ্রহণ ও বিতরণ ইউনিট) অফিস সহায়ক বাদল চন্দ্র গোস্বামী এবং প্রশাসন-৩ শাখার অফিস সহায়ক মিন্টু মিয়া।

এর আগে স্বাস্থ্য শিক্ষা বিভাগের ২৯ নম্বর কক্ষ থেকে ১৭টি নথি হারানোর কথা জানিয়ে গত ২৮ অক্টোবর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

জিডি সূত্রে জানা যায়, ২৭ অক্টোবর সংশ্লিষ্ট ব্যক্তিরা অফিস করে নথিগুলো ফাইল ক্যাবিনেটে রাখেন। পরের দিন দুপুর ১২টার দিকে কাজ করতে গিয়ে দেখেন ফাইলগুলো ক্যাবিনেটে নেই।

উপসচিব নাদিয়া হায়দার শাহবাগ থানায় জিডিটি করেন। জিডি হওয়ার পরই সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে।

নথি গায়েবের ঘটনা অনুসন্ধানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ আলমকে প্রধান করে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026