1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা

মায়ের সঙ্গে ঝগড়া, খাবারের সময়ই রেস্টুরেন্টের ২০ তলা থেকে লাফ দিল যুবক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২৭০ বার দেখা হয়েছে

চট্টগ্রামে পাঁচ তারকা হোটেল র‌্যাডিসন ব্লু ভিউ’র ২০তম তলা থেকে ‘লাফিয়ে পড়ে’ এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।সোমবার (১৫ নভেম্বর) দিনগত রাত ৯টার দিকে ওই যুবক ২০ তলা থেকে ‘লাফিয়ে পড়ে’ মারা যান।

নিহত আরিফ কবির (২৫) এর বাসা ঢাকার মোহাম্মদপুর থানার তাজমহল রোডে। তিনি এনামুল কবিরের ছেলে।

এক সপ্তাহ আগে ‘মায়ের সঙ্গে ঝগড়া করে’ তিনি বাসা থেকে বেরিয়ে কক্সবাজার গিয়েছিলেন বলে চট্টগ্রাম কোতোয়ালি থানার পরিদর্শক রেজাউল করিম জানান।

প্রাথমিক অনুসন্ধানের তথ্যে পুলিশ জানায়, আরিফ রাতে রেডিসনের মেজ্জুদা রেস্টুরেন্টে ডিনার করছিলেন। অর্ধেক খাবার খেয়েই তিনি রেস্টুরেন্ট সংলগ্ন ওপেন স্পেস দিয়ে নিচে লাফিয়ে পড়েন। পরে রেস্টুরেন্টের নিরাপত্তাকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।

রেডিসন ব্লুর সহকারী ব্যবস্থাপক (পিআর) রাহফাত সালমান জানান, এক যুবক লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি এখনো তদন্তাধীন। রেডিসনের পক্ষ থেকে লিখিত বিবৃতির মাধ্যমে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026