1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

মন তার চঞ্চল উজাড় হবে – অভ্র ওয়াসিম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৪৭৫ বার দেখা হয়েছে
তুমি অবলিলায় স্বাপ্নিক হয়ে উঠলে
তোমার হৃদয় লজ্জায় হেসে উঠলো
অসম্ভব সুন্দর তোমাকে চুমু দিয়ে গেলো
ফুলেরা প্রেম বিলিয়ে সৌরভ ছড়ালো।
রাজকুমারী’র বাসরে মৃদুমন্দ বাতাস
মন তার চঞ্চল উজার হবে –
জমে থাকা রাজকীয় অহঙ্কার
প্রকৃতির গহীন সবুজ হবে না বিজন।
তোমার চোখে নতুন সকালের হাসি
হৃদয়ের পড়তে পড়তে খেলা করে শিহরণ
কি হবে রাজকুমারী হয়ে যদি না থাকে প্রেম
তুমি বেঁধেছো সঙ্গীত শিউলি ঝরা শিশির।
এই যে এক রঙা হলে একরোখা
কি হবে বহু রঙে বিশ্বাসের ক্ষয়ে?
ভুলে গেছো বৈচিত্র এককই সুন্দর
এমনিই উষ্ণ অনুভব হৃদয় থেকে হৃদয়ে।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026