1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

তেঁতুলিয়ায় এখনই শীত, তাপমাত্রা ১৬ দশমিক ৬ ডিগ্রি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৩৫৪ বার দেখা হয়েছে

সারা দেশের তাপমাত্রা এখন কমতে থাকবে। উত্তরাঞ্চলে দ্রুত কমবে তাপমাত্রা। সেখানে শীতের আমেজ চলে এসেছে।

শনিবার (৩০ অক্টোবর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। মানে সেখানে ঠান্ডা পড়েছে।

রাতে তাপমাত্রা কমে যাওয়ার এই ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতে মূল শীত আসবে বাংলাদেশে। তবে আপাতত তাপমাত্রা কমবে, আবার বাড়বে—এভাবেই যাবে। এখন তাপমাত্রা কমার ধারায় আছে। তবে সার্বিকভাবে কমার প্রবণতাই বেশি থাকবে। তবে তাপমাত্রা টানা কমবে না।

তিনি আরো বলেন, এখন দখিনা বাতাস নেই। উত্তর ও উত্তর-পশ্চিমের বাতাস আসতে শুরু করেছে। শীত না লাগলেও বাতাসে শুষ্কতা থাকবে, শরীর টানবে, খসখসে ভাব থাকবে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

এদিকে শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শনিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026