1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

হিন্দুপল্লিতে সহিংসতায় ছাত্রলীগ নেতা ও ইমামের স্বীকারোক্তি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৩৭৪ বার দেখা হয়েছে

রংপুরের পীরগঞ্জে হিন্দু পাড়ায় সহিংসতার ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে র্যা বের হাতে গ্রেফতার ছাত্রলীগ নেতা সৈকত মণ্ডল ও মসজিদের ইমাম রবিউল ইসলাম।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেনের আদালতে দুইজনেই এ জবানবন্দি দেন। পরে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সাধারণ নিবন্ধক মো. শহিদুর রহমান।

এদিকে হিন্দুপল্লিতে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের মামলায় ৩ দিনের রিমান্ডে থাকা ৩৭ আসামিকে বিকালে আদালতে তোলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মাহবুবুর রহমান নতুন করে রিমান্ড আবেদন না করায় শুনানি শেষে তাদেরও কারাগারে পাঠানোর আদেশ দেন আদালতের বিচারক।

তবে আসামিদের পক্ষে জামিন আবেদন করেছিলেন একাধিক আইনজীবী। আদালত সেই সব জামিনের আবেদন নামঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, রিমান্ডে থাকা আসামিদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আমরা তদন্ত করছি। প্রয়োজন হলে আবারো রিমান্ডের আবেদন করা হবে।

সৈকত মণ্ডলের মামলার তদন্তকারী কর্মকর্তা পীরগঞ্জ থানার এসআই সুদীপ্ত শাহীন জানান, র্যা বের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আসামি সৈকতকে আদালতে হাজির করা হয়। তিনি স্বেচ্ছায় ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সুদীপ্ত শাহীন জানান, মসজিদের ইমাম রবিউল ইসলাম অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের মামলায় আদালতে তোলা হলে তিনিও স্বেচ্ছায় ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা আদালতকে জানিয়েছেন।

১৭ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার ঘটনায় পীরগঞ্জের রামনাথপুর উত্তরপাড়া হিন্দুপল্লিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় পৃথক চারটি মামলা হয়। এর মধ্যে তিনটি ডিজিটাল নিরাপত্তা আইনে। একটি অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের মামলা। রোববার পর্যন্ত এই চার মামলায় ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026