1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কুরআন তেলাওয়াত ও মর্মার্থ অনুধাবনের গুরুত্ব তুলে ধরে সামাজিক মাধ্যমে বার্তা দিলেন অভিনেত্রী বর্ষা চৌধুরী খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে মুস্তাফিজ-রুবেল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ২৩৪ বার দেখা হয়েছে

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। টাইগার একাদশে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

বিশ্বকাপের আগে এটিই বাংলাদেশের শেষ প্রস্তুতি ম্যাচ। এর আগে, ১২ অক্টোবর প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। আইসিসি কর্তৃক টেলিভিশন প্রোডাকশন না থাকায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের মত এই ম্যাচটিও টিভি পর্দায় দেখা হবে না দর্শকদের।

চোটের কারণে এই ম্যাচেও খেলা হচ্ছে না বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। তার বদলে দলকে নেতৃত্ব দিচ্ছেন ওপেনার লিটন কুমার দাস। বাংলাদেশ একাদশে সুযোগ পেয়েছেন স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে দলের সাথে থাকা পেসার রুবেল হোসেন। আগের প্রস্তুতি ম্যাচে বিশ্রামে থাকা তারকা পেসার মুস্তাফিজুর রহমানও খেলছেন ম্যাচটিতে।

 

বাংলাদেশ দলের একাদশ:

 

লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026