1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বছরব্যাপী নানা আয়োজন সাইবার সুরক্ষা আইন সংশোধন খসড়া পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের আবহমান কালের মূল মূল্যবোধ: প্রধানমন্ত্রী দেশে জুন মাসে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আসামি ৫ চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক মাসেই আক্রান্ত চারগুণ ইউরোপের ৬ দেশে রেনাটার থাইরয়েড ওষুধ রপ্তানির অনুমোদন তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায়: ইয়াও ওয়েন

খালেদা-সুষমা বৈঠক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭
  • ২৬৯ বার দেখা হয়েছে

ঢাকা সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৪৫ মিনিট বৈঠকে দেশের রাজনীতি, নির্বাচন, রোহিঙ্গা সংকট, তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানিবণ্টন, সীমান্ত পরিস্থিতিসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন তারা।

গতকাল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে রাত ৮টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, সুন্দর সৌহার্দপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুপ্রতিম সম্পর্ককে আরও জোরদার করতে বৈঠকে গুরুত্বারোপ করা হয়। তিনি বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ভারত। তিনি আশা করেন, সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে। বৈঠকে বেগম খালেদা জিয়া বলেন, মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে। এ জন্য বিএনপি ভারতের সহায়তা কামনা করে। জবাবে সুষমা স্বরাজ বলেন, ভারতও চায় রোহিঙ্গারা নিরাপদে তাদের দেশে ফিরে যাক। এ ব্যাপারে ভারত বাংলাদেশকে সহায়তা এবং মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করবে।

ভারত কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন চায়। তিনি বলেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ। তারা চায় তাদের প্রতিবেশী দেশগুলোতেও যেন গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকে। সুষমা বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সব সময়ই ভালো ছিল। এটাকে আমরা আরও শক্তিশালী করতে চাই। বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করে। প্রতিনিধি দলের সদস্যরা হলেন— বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ। বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন তারা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026