1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার মেসির পেনাল্টি মিসের দিনে ন্যাশভিলের কাছে বড় ব্যবধানে হারল ইন্টার মায়ামি ঝিনাইদহে উপজেলা পরিষদের পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব নিয়ে কায়রোতে মিসর ও হামাসের উচ্চপর্যায়ের বৈঠক শুরু রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে চারজনের মৃত্যু, আহত দুই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ ইরানি তিন পাইলটকে আটকের দাবি নাকচ করল কাতার ইন্দোনেশিয়ায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহত অন্তত ৪৭, বহু হতাহতের আশঙ্কা দিনব্যাপী সরকারি সফরে কিশোরগঞ্জে একাধিক উন্নয়ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী

ঘূর্ণিঝড় ইরমা ধেয়ে যাচ্ছে ফ্লোরিডায়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৭৪ বার দেখা হয়েছে

ঘূর্ণিঝড় ইরমা ধেয়ে যাচ্ছে ফ্লোরিডার দিকে। স্থানীয় সময় গতকাল শনিবার থেকে সেখানে ঝোড়ো বাতাস বইছে এবং বৃষ্টি হচ্ছে।

সিএনএনের খবরে জানা যায়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ মাইল। জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র বলছে, কিউবার উত্তর উপকূল থেকে ঘূর্ণিঝড়টি ফ্লোরিডার দিকে ধেয়ে যাচ্ছে। এটি আরও শক্তিশালী হয়ে আঘাত হানতে পারে।

ইরমা কাছাকাছি চলে আসায় ফ্লোরিডার ৬৫ লাখ অধিবাসীকে সরে যাওয়ার ব্যাপারে সতর্ক করেছে সরকার। ফ্লোরিডার গভর্নর রিক স্কট গতকাল সন্ধ্যায় এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে সরে যেতে হবে। সিদ্ধান্ত নেওয়ার এটাই শেষ সুযোগ।

রাষ্ট্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পরিচালক ব্রক লং বলেন, ‘বিপজ্জনক হিসেবে চিহ্নিত এলাকাগুলো থেকে সরে না গেলে আপনারা নিজেরাই জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবেন।’

জাতীয় দুর্যোগ কেন্দ্র সতর্কতা জারি করে বলেছে, ফ্লোরিডার দক্ষিণ-পূর্বাঞ্চলে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

গত শুক্রবার কিউবার সিয়েগো দ্য আভিলা প্রদেশে পাঁচ মাত্রার ঘূর্ণিঝড় ইরমা আঘাত হানে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026