1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

জাতীয় পার্টি জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে — প্রতিমন্ত্রী রাঁঙ্গা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৯৮ বার দেখা হয়েছে

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, জাতীয় পার্টি গণমানুষের সংগঠন। এ সংগঠন ক্ষমতার ভিতরে বা বাইরে থেকে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি আজ রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের আবদুসালাম উচ্চবিদ্যালয় মাঠে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় জাতীয় পার্টির নেতা মোঃ সামসুল আলম ও মোঃ আব্দুর রাজ্জাক।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পার্টি জনগণের কল্যাণে সরকারের কর্মকা-ের কোন ঘাটতি থাকলে তা গঠন মূলক সমালোচনার মাধ্যমে উত্তরণের পথ দেখিয়ে দেয়। সরকার দেশে-বিদেশে ভাল কাজ করলে তা জাতীয় পার্টি পূর্ণ সমর্থন ও প্রশংসা করে থাকে। তিনি দলীয় নেতা-কর্মীদেরকে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে ত্যাগের মনোভাব নিয়ে সেবা করার পরামর্শ দেন।

এর আগে প্রতিমন্ত্রী স্থানীয় ঠাকুরাদহ উচ্চ বিদ্যালয় মাঠে বড়বিল ইউনিয়নে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026