1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

ইয়াবা লুট দেখে ফেলায় দুই তরুণকে গাছে বেঁধে নির্যাতন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩৪৫ বার দেখা হয়েছে

কক্সবাজারের উখিয়ায় ইয়াবা লুটের ঘটনা দেখে তা প্রচার করায় ‘চোর অপবাদ’ দিয়ে দুই যুবককে গাছে বেঁধে বর্বর কায়দায় নির্যাতন করা হয়েছে। উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী হাকিমপাড়া এলাকায় গত বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকালে এ নির্যাতনের ঘটনা ঘটে।

তবে শনিবার রাতে নির্যাতনের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সবার গোচরে এসেছে। নির্যাতনের শিকার আবছার (২২) স্থানীয় হাকিমপাড়া এলাকার আবুল কাসেমের ছেলে ও অপর জন একই এলাকার শাহ আলমের ছেলে নয়ন (১৬)।

আরও পড়ুন:
সড়ক উন্নয়নের স্টিকার লাগানো গাড়িতে ৭ হাজার ইয়াবা

স্থানীয়রা জানান, সপ্তাহ দুই আগে পালংখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের পিছনের রাস্তা থেকে নির্যাতনকারী জাহাঙ্গীর ও আবদুস সালাম নামের দুই ব্যক্তি অজ্ঞাত ইয়াবা ব্যবসায়ীর কাছ থেকে ১৪ হাজার ইয়াবা লুট করেন। দৃশ্যটি আবছার ও নয়ন দেখে ফেলে এবং পরে তা অন্যদের জানায়। এঘটনায় তাদের ওপর ক্ষিপ্ত হন ইয়াবা লুটকারী জাহাঙ্গীর ও আবদুস সালাম। একপর্যায়ে তারা বৃহস্পতিবার আবছার ও নয়নকে ধরে নিয়ে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে বর্বর নির্যাতন চালায়। তারা মোবাইল ফোন চুরি করেছে বলে অপবাদ দেয়।

এই নির্যাতনের ভিডিও প্রচারের পর বিষয়টি জানাজানি হয়। ভিডিওতে দেখা যায়, আবছার ও নয়নকে রশি দিয়ে বেঁধে মারধর করা হচ্ছে। এক পর্যায়ে আবছারকে মাটিতে ফেলে দেন জাহাঙ্গীর। মাটিতে পড়া অবস্থায় আবছারকে অমানবিকভাবে মারধর করলে এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে যান। এ সময় নির্যাতনকারী জাহাঙ্গীরের পিতা মুফিজ উদ্দীন চৌধুরী ঘটনাস্থলে এসে অজ্ঞান আবছারের কপালে লাথি মারেন। মারধরের পর কোথাও অভিযোগ করবে না মর্মে নির্যাতিত দুই তরুণের কাছ থেকে খালি স্ট্যাম্পে সইও নেন তিনি। অভিযোগ করলে বসতভিটা থেকে উচ্ছেদের হুমকি দেওয়া হয়।

অভিযুক্তরা হলেন, পালংখালী ইউনিয়নের থাইংখালী মগ পাড়ার বিল (হাকিম পাড়া) ৫ নম্বর ওয়ার্ডের মুফিজ উদ্দিন চৌধুরীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) ও একই এলাকার মৃত নজু মিয়ার ছেলে আবদুস সালাম (৩৮)। মফিজ উদ্দিন চৌধুরী পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীর বড় ভাই।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমদ সঞ্জুর মোরশেদ বলেন, চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরীর সহযোগিতায় অভিযুক্তরা এখন পুলিশের কবজায়। অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026