1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

কিন্ডারগার্টেন খোলা রেখে পরীক্ষা: প্রধান শিক্ষকের জরিমানা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৩৫৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

করোনা মহামারীর মধ্যে কিন্ডারগার্টেন খোলা রেখে দুই শতাধিক ক্ষুদে শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছিলো কর্তৃপক্ষ। খবর পেয়ে ওই প্রতিষ্ঠান সিলগালা এবং প্রতিষ্ঠান প্রধানকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার দুপুর ১২টার দিকে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কলেজ গেট এলাকায় বর্ণমালা কিন্ডারগার্টেনে এই অভিযান চালায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান এই অভিযানে নেতৃত্ব দেন।

তিনি জানান, করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সরকারি নির্দেশ অমান্য করে বর্ণমালা কিন্ডার গার্টেনে আজ প্রথম ও তৃতীয় শ্রেণির ২ শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে পরীক্ষা নেয়া হচ্ছিলো। তিনটি কক্ষে গাদাগাদি করে ক্ষুদে শিক্ষার্থীদের বসানো হয়। তাদের বয়স ৫ থেকে ৯ বছরের মধ্যে। কিন্ডারগার্টেনে প্রধান ছাড়াও উপস্থিত ছিলেন ৬ জন শিক্ষক। অনেক শিক্ষক-শিক্ষার্থীর মুখে ছিল না মাস্ক। কেন্দ্রের বাইরে জটলা করে দাঁড়িয়ে ছিলেন অভিভাবকরা। তাদেরও অনেকে মাস্ক পড়েননি।
এ সময় ভ্রাম্যমাণ আদালত কিন্ডারগার্টেন সিলগালা করার পাশাপাশি প্রতিষ্ঠান প্রধানকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026