1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

খানসামায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭
  • ২১৮ বার দেখা হয়েছে

মোঃ রকিবুল ইসলাম , খানসামা(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। গতকাল দিবসটি উপলক্ষ্যে একটি র‌্যালি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে সদর এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে আদিবাসী সুবান মুর্মুর সভাপত্বি উপজেলা কমপ্লেক্স হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো: সোলেমান আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার আজমল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। স্ইুজারল্যান্ডের হেকস ইপার’র সহযোগিতায় এবং ঠাকুরগাঁও’র সার্প-রাইটস প্রকল্পের বাস্তবায়নে দিবসটি পালিত হয়।
জাতিসংঘ কর্তৃক আদিবাসীদের অধিকার ঘোষণার ১০ বছর পূর্তি ও আদিবাসীদের জীবনধারা সম্পর্কিত নানা বিষয় নিয়ে সভায় বিশদ আলোচনা করা হয়। শেষে আদিবাসীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় হেকস’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোজাহিদুল ইসলাম, প্রোগ্রাম অফিসার সেলিনা আক্তার কেয়া, সার্পের এডি অফিসার নাজমা বেগম এবং এমডিও মোসলেম উদ্দিন সহ স্থানীয় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার সমাজকর্মীগণ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026