1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জনসহ সকল সাফল্য এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে : মোজাফ্ফর হোসেন পল্টু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ২৭৭ বার দেখা হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা প্রবীণ আওয়ামী লীগ নেতা মোজাফ্ফর হোসেন পল্টু বলেছেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জনসহ সকল সাফল্য এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে। বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ ৭২ বছর যাবত গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সফলতার সাথে আন্দোলন করে আসছে। বর্তমানে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি আজ জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত। এসকল অর্জন সম্ভব হয়েছে বাংলাদেশ পরিচালনার দায়িত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা রয়েছেন বলে। তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের গণমানুষের জননন্দিত সংগঠন। এই সংগঠনে আমরা থাকাতে নিজেদের গৌরাম্বিত মনে করছি। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদা মানবতার কল্যাণে কাজ করে আসছে।
বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমীর উদ্যোগে মঙ্গলবার (২২ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস মূলত বাঙালি জাতির ইতিহাস। বাংলাদেশ আওয়ামী লীগ বাঙালি জাতিকে বিশ্ব দরবারে সম্মানিত করেছে।
বঙ্গবন্ধু একাডেমীর সভাপতি মোঃ নাজমুল হকের সভাপতিত্বে ও মহাসচিব হুমায়ুন কবির মিজির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা এড. বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026