1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

চিরিরবন্দরে সবজি ক্ষেতের উপর প্রতিশোধ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ জুলাই, ২০১৭
  • ২৩৫ বার দেখা হয়েছে

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
ছয় সদস্য পরিবারের মুখে এক মুঠো খাবার তুলে দিতে এক ফালি জমিতে চাষ করা হয়েছে পটল ও মরিচ। লকলকে বেড়ে উঠা গাছগুলোতে সবেমাত্র পটল ও মরিচ ফলছে। গত ১৫ দিনে প্রায় ২০ হাজার টাকা পটল ও মরিচ বিক্রি করেছে ওই সবজি চাষী। একদিকে যখন আশায় বুক বাঁধতে ছিল ওই চাষী ঠিক সেসময় এলাকার একটি চক্র প্রতিহিংসায় রাতের আঁধারে কেটে দিয়েছে পটল ও মরিচের গাছগুলো।

ঘটনাটি ঘটেছে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের উত্তর পলাশবাড়ী গ্রামের মন্ডল পাড়ার কৃষক আকতার হোসেনের সবজি ক্ষেতে। ওই গ্রামের সবজি চাষী আকতার হোসেন দিনরাত পরিশ্রম করে পটল ও মরিচের চাষ করে। যার আয় দিয়ে ৬ সদস্য পরিবারের মুখে তুলে দেয় খাবার আর যোগান দেয় তিন সন্তানের লেখাপড়ার খরচ। কিন্তু গত শনিবার দিবাগত রাতে দূবৃর্ত্তরা পটল ও মরিচের গাছগুলো কেটে সাবাড় করে দিয়েছে। কান্নায় ভেঙ্গে পড়েছে ওই চাষীসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা। গ্রামের অন্যান্য সবজি চাষীরা এমন অমানবিক কান্ড দেখে অজানা আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত সবজি চাষীর ছোট ভাই মোজাম্মেলর হক জানান, শনিবার সবজি ক্ষেত সংলগ্ন ধানের চারাক্ষেত নিয়ে পার্শ্ববর্তী গ্রাম মন্ডলপাড়ার আলামিনের পরিবারের সাথে বড় ভাই আকতারের বচসা হয়। তারই প্রতিশোধ হিসেবে পটল ও মরিচ ক্ষেত দুটি বিনষ্ট করেছে আলামিন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী এমন অমানবিক কর্মকান্ডের জন্য আকতার হোসেনের বিনষ্ট ফসল হাতে নিয়ে দোষীদের বিচারের দাবী জানিয়েছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কৃষক আকাতার হোসেন জানান, আলামিনের পরিবারকে দায়ী করে আইনের আশ্রয় নেবে বলে তিনিসাংবাদিকেদর নিশ্চিত করেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026