1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

ঢাকা মেডিকেলে ‘ব্ল্যাক ফাঙ্গাসের’ রোগী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৩৬২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি একজনের ‘ব্ল্যাক ফাঙ্গাস’ সংক্রমণ শনাক্ত হয়েছে। ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি করোনা থেকে সেরে ওঠার পরে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে এক সপ্তাহ আগে ঢাকা মেডিকেলে ভর্তি হন। হাসপাতালের মেডিসিন ও সংক্রামক রোগবিষয়ক প্রধান ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী আজ সোমবার প্রথম আলোকে এ তথ্য জানান।

বিজ্ঞাপন
ADVERTISEMENT

ডা. ফরহাদ উদ্দিন বলেন, খুলনার এই রোগী এক মাস আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনা থেকে সেরে ওঠার পরে তাঁর কিছু উপসর্গ দেখা দেয়—মাথাব্যথা, ডান চোখে সমস্যা, সাইনোসাইটিস এবং মুখের এক পাশে ফুলে যাওয়া এবং নাক দিয়ে ঠিকমতো বাতাস নিতে পারছিলেন না। এগুলো নিয়ে এক সপ্তাহ আগে তিনি ঢাকা মেডিকেলে ভর্তি হন। তাঁর উপসর্গ দেখে চিকিৎসকেরা ফাঙ্গাল ইনফেকশন সন্দেহ করেন।

পরে তাঁর চিকিৎসায় ঢাকা মেডিকেলের মেডিসিন বিশেষজ্ঞ ও নাক–কান–গলা বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে ওই ব্যক্তির শরীর থেকে ফাঙ্গাস অপসারণ করা হয়। এরপর নমুনার হিস্ট্রোপ্যাথলজি, মাইক্রোস্কপি ও কালচার পরীক্ষা করে তিনটাতেই ব্ল্যাক ফাঙ্গাসের উপস্থিতি পাওয়া যায়।

ফরহাদ উদ্দিন বলেন, সন্দেহ যেহেতু বেশি ছিল, তাই রিপোর্ট আসার আগেই রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া শুরু হয়। ওই ব্যক্তিকে চার থেকে ছয় সপ্তাহ চিকিৎসা নিতে হবে। উনি যে অবস্থায় এসেছিলেন, তার চেয়ে এখন ভালো আছেন।
ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল পরিস্থিতির মধ্যে গত মাসে নতুন করে আলোচনায় আসে ব্ল্যাক ফাঙ্গাস। করোনা থেকে সুস্থ হতে শুরু করেছেন অথবা সুস্থ হয়ে গেছেন এমন রোগীদের ব্ল্যাক ফাঙ্গাস, অর্থাৎ কালো ছত্রাকের সংক্রমণ দেখা দেয়। মিউকরমাইকোসিস নামক এই রোগে আক্রান্ত হয়ে চোখ হারিয়েছেন অনেক রোগী।

ভারতের স্বাস্থ্য বিশেষজ্ঞরা ব্যাপকভাবে এই রোগ সংক্রমণের জন্য করোনার চিকিৎসায় বেশি মাত্রায় স্টেরয়েডের ব্যবহারকে দায়ী করছেন। তাঁদের ভাষ্য মতে, কোভিড-১৯–এ আক্রান্ত ডায়াবেটিস রোগীদের যাঁদের স্টেরয়েড দেওয়া হয়, তাঁদের মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। এ ছাড়া আগে থেকে ক্যানসারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদেরও করোনায় দেহের রোগ প্রতিরোধক্ষমতা আরও দুর্বল হওয়ায় এই ছত্রাক সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।দক

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026