1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

একসঙ্গে ১০ সন্তান প্রসব!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৪১০ বার দেখা হয়েছে

শওকত বিন আশরাফ, দক্ষিণ আফ্রিকার এক নারী একই সাথে ১০ সন্তানের জন্ম দিয়ে গিনেস রেকর্ড করেছেন। সোমবার রাতে দেশটির প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ার একটি হাসপাতালে গোসিয়াম থমারা সিথোল নামে ৩৭ বছর বয়সী কৃষ্ণাঙ্গ এই নারী একসঙ্গে ১০ সন্তানের জন্ম দেন।

এর আগে গত মাসে মরক্কোর মাঝিয়ান হালিমা সিসি নামে এক নারী একসাথে ৯ সন্তান জন্ম দিয়ে গিনেস রেকর্ড করেছিলেন। সোমবার দক্ষিণ আফ্রিকার গোসিয়াম ১০ সন্তানের জন্ম দিয়ে সেই রেকর্ড ভেঙেছেন।

গোসিয়ামের স্বামী তেভো সোসোটেসি গণমাধ্যমকে জানিয়েছেন, প্রিটোরিয়ায় একটি হাসপাতালে ডাক্তারদের তত্ত্বাবধানে ছিল তার স্ত্রী। বিকালে হঠাৎ করে ব্যাথা অনুভব হলে থাকে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালের ডাক্তারেরা আগে থেকেই নিশ্চিত ছিল গোসিয়ামের গর্ভে একাধিক বাচ্চা রয়েছে।

তবে দুইজন বিশেষজ্ঞ গাইনি চিকিৎসক তিনজন জেনারেল চিকিৎসকের সহযোগিতায় সিজারের মাধ্যমে একে একে ১০টি বাচ্চা বের করে আনেন। যার মধ্যে সাতজন ছেলে এবং তিনজন মেয়ে। এর ৬ বছর আগে গোসিয়া যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন।

এই দিকে প্রসবের পর গোসিয়া গণমাধ্যমকে বলেছেন, আমি আমার গর্ভ নিয়ে হতবাক। প্রথম দিকে ডাক্তাররা যমজ সন্তান বলছিল, কিন্তু ১০ জন সন্তান কিভাবে আমার গর্ভে ৩৬ সপ্তাহ ছিল তা অকল্পনীয়। আমি অসুস্থ ছিলাম, এটা আমার জন্য কঠিন সময় ছিল।

আমি কেবল ইশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমার সমস্ত শিশুদের সুস্থ অবস্থায় বাঁচিয়ে রাখে। আমি এবং আমার সন্তানরা এখন সম্পূর্ণ সুস্থ। আমি সকল চিকিৎসককে ধন্যবাদ জানাচ্ছি।

একসাথে ১০ সন্তানের জন্ম দেওয়া নারী হাউটেং (জোহানেসবার্গ) প্রদেশের প্রিটোরিয়া সংলগ্ন থেম্বিসা এলাকার বাসিন্দা।

প্রিটোরিয়া মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনি বিভাগের উপ-প্রধান অধ্যাপক ডিনি মাওেলা বলেছেন, গিসোয়ানের ১০ সন্তান জন্ম দেওয়ার ঘটনা বিরল এবং সাধারণত ইশ্বরের সহযোগিতা ছাড়া এমন ঘটনা পৃথিবীতে বিরল। মাওেলা বলেন,১০টি শিশুকে আগামী কয়েক মাস ইনকিউবেটরে রেখে ওজন ঠিক করতে হবে। কারণ বাচ্চাগুলো গর্ভাবস্থায় উচ্চ ঝুঁকিপূর্ণ ছিল।

দক্ষিণ আফ্রিকা থেকে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026