1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

​বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে ২৭ কিলোমিটার যানজট

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩৬৮ বার দেখা হয়েছে

বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে সেতুর পূর্বপাড় গোল চত্ত্বর থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত দীর্ঘ ২৭ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের কারণে থেমে থেমে যান চলাচল করছে। বিশেষ করে উত্তরবঙ্গগামী লেনে পরিবহনের চাপ বেশি।

আজ শুক্রবার(৪ জুন) ভোরে সেতুর পূর্বপাড়ে ১৬ নম্বর ব্রিজের কাছে একটি ট্রাক দুর্ঘটনার শিকার হওয়ায় ওই যানজটের সৃষ্টি হয়। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন।

যানজটের কারণে মহাসড়কে চলাচলকারী চালক ও যাত্রীরা ভোগান্তির শিকার হয়। এছাড়া কাঁচামালসহ পণ্য পরিবহনগুলো যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় ব্যবসায়ীরা বিপাকে পড়ে। পরে পুলিশি তৎপরতায় সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

উত্তরাঞ্চলগামী বাস চালক রুস্তম আলী জানান, শুক্রবার ভোর পাঁচ টায় তিনি রাবনা বাইপাসে যানজটে আটকা পড়েন। এক কিলোমিটার পাড়ি দিতে তার প্রায় আড়াই ঘণ্টা সময় লেগেছে। প্রায় একই অবস্থা চালক আব্দুর রহিম, মো. শাহজাহান মিয়া, মো. রাসেল মিয়া সহ অনেকেরই।

মহাসড়কে চলাচলকারী যাত্রী আসাদুর রহমান খান, মো. মাসুম মিয়া, মো. রাশেদুর রহমান ও করিম খান সহ অনেকেই জানান, যানজট ও গরমে তারা অতিষ্ঠ হয়ে উঠেছেন। গাড়ি ১০-২০মিটার যায় আর থেমে থাকে আবার চলতে শুরু করেই থেমে যায়। যান চলাচল কখন স্বাভাবিক হবে তারা জানেন না।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, শুক্রবার ভোরে বঙ্গবন্ধুসেতু পূর্বপ্রান্তে মহাসড়কে ১৬ নম্বর ব্রিজের কাছে একটি ট্রাক দুর্ঘটনায় মহাসড়কে আড়াআড়িভাবে পড়ে থাকায় দু’পাশে যানজট সৃষ্টি হয়। দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরাতে দীর্ঘ সময় লাগায় যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশি তৎপরতায় সকাল সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026