1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

চিরিরবন্দরেইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তাকে মারপিট” ১ জনেরকারাদন্ড

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ জুন, ২০১৭
  • ২৪০ বার দেখা হয়েছে

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে সাইতাড়া ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তাকে মারধর করেছে একই ইউনিয়নের মো: জাকির হোসেন (৩৩) ওমো: মোস্তাফা কামাল(৪৮)। এ ঘটনায় মো: জাকির হোসেনকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

জানা গেছে, গতকাল সোমবার দুপুরেসাইতাড়া ইউনিয়ন ভূমি অফিসে পারিবারিক জমি সংক্রান্ত বিষয় নিয়ে এডি এম কোর্ট এ চলমান মামলার প্রতিবেদনবিপক্ষে যাওয়ায় জাকির হোসেনসহ তিন জন ভূমি অফিসে গিয়ে ইউনিয়ন সহকারী কর্মকর্তা মো: ফয়েজ উদ্দিনকে পুনরায় তদন্ত প্রতিবেদন প্রেরন করার দাবি জানান। কিন্তু ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তা করতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে জাকিরসহ তার দুই সহযোগীর ব্যাপক ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। এক পর্যায়ে জাকির হোসেন ভূমি কর্মকর্তা ফয়েজ উদ্দিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেএলোপাথারি মারপিট করে রক্তাক্ত জখম করে।পরিস্থিতি বেগতিক দেখে সংশ্লিষ্ট ইউনিয়ন সেবাপ্রার্থী ও ভুমি অফিসের পিওন দরজা বন্ধ করে দিয়েচিরিরবন্দর এসিল্যান্ড মো: মাশফাকুর রহমানকে খবর দিলে তিনি পুলিশ সহ ঘটনাস্থলে এসেঘটনার সত্যতা উদঘাটন করে তাৎক্ষণিক আমলে নিয়েঅভিযুক্তকে গ্রেফতার করে এবং সরকারি কাজে বাধা দেয়ায় দন্ডবিধি ১৮৯ ধারায় ৬ মাসের কারাদন্ডে দন্ডিত করে।গ্রফতারকৃত জাকির হোসেন দক্ষিন পলাশবাড়ি গ্রামের আবুল কালাম আজাদের পূত্র।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহাকারি কমিশনার(ভূমি) মো: মাশফাকুর রহমান জানান,একজন সরকারি কর্মচারী রাষ্ট্রের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি। তাদের সাথে আইন বহির্ভুত আচরণ খুবই দুঃখজনক। তাছাড়া এভাবে সরকারি কর্মচারীদের নিরাপত্তার প্রশ্ন উঠলে তারা কাজে স্পৃহা হারিয়ে ফেলবে। তাইঅভিযুক্তকে আটক করে দন্ড বিধির ১৮৯ ধারা মতে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026