1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ জুন, ২০১৭
  • ২৩১ বার দেখা হয়েছে

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর ওপর তিনটি ট্রাক ও একটি পিকআপ ভ্যানের সংর্ঘষে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুই জন।

শনিবার দিবাগত রাত ৯টার দিকে বঙ্গবন্ধু যমুনা সেতু ১৩নং পিলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, বগুড়া জেলার তিংগাসপুর গ্রামের রাজু সেখের ছেলে ট্রাক হেলপার মিরু, সাতরাস্তা এলাকার হাফিজুর রহমানের ছেলে শুকুর আলী (২৬)।

আহতেরা হলেন, বগুড়া জেলার মহাস্থানগড় এলাকার আকতার হোসেনের ছেলে আশিক (২২), চকসুত্রাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আলমগীর হোসেন (২৭)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আবু দাউদ জানান, উত্তরবঙ্গ থেকে মুরগী বোঝাই একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। শনিবার রাত ৯টার দিকে বঙ্গবন্ধু যমুনা সেতু ১৩নং পিলারের কাছে পৌছলে পেছন থেকে দুইটি ট্রাক ও একটি পিকআপ ভ্যান মুরগী বোঝাই ট্রাকটিকে স্বজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে মিরু নামে এক হেলপার নিহত হন। এ সময় আরো তিন ব্যবসায়ী আহত হয়ন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহত ও আহতদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার সময় শুকুর আলী মারা যান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026