1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অর্জন মামলায় আরও ৬ জনের সাক্ষ্যগ্রহণ কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে আরও ১০৯ বাংলাদেশি উদ্ধার, চার দিনে ফিরলেন ৩৬২ জন দেশজুড়ে মব সহিংসতা ও রাজনৈতিক সংঘাতে এক মাসে নিহত ৪০ এক যুগে অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, নকল ও প্রশ্নফাঁস ঠেকাতে কড়া নজরদারি পূর্বাচলে ৪টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র করা হবে: আইজিপি দাউদকান্দি মডেল থানার ওসি প্রত্যাহার, পুলিশ লাইনে সংযুক্ত গাঁজা আত্মসাতের অভিযোগে কুমিল্লার দাউদকান্দি থানার ওসি প্রত্যাহার গণতন্ত্র সুসংহতকরণ ও দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অগ্রণী ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী ক্রিপ্টোকারেন্সি ও ব্যবসা থেকে ট্রাম্পের শত কোটি ডলার আয়, স্বার্থের সংঘাতের অভিযোগ অস্বীকার হোয়াইট হাউজের ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশু জীবিত উদ্ধার

ফাইনালের আগে পাকিস্তানের প্রশংসায় বিরাট

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ জুন, ২০১৭
  • ২৪৯ বার দেখা হয়েছে

ফাইনালের আগে নিজেদের গুছিয়ে নিতে ব্যস্ত ভারত-পাকিস্তান দু’দলই। মাঠে নেমে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চায় তারা। ওভালের মহারণের আগে এটাই ভারত-পাকিস্তানের শিবিরের ছবি এটি। তবে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির মুখে শোনা গেল পাকিস্তানের প্রশংসা।

আইসিসি টুর্নামেন্টের মুখোমুখি লড়াইয়ে ভারত প্রতিবেশীর থেকে অনেক এগিয়ে থাকলেও টিম ইন্ডিয়ার অধিনায়ক এই পরিসংখ্যানকে পাত্তাই দিচ্ছেন না। নাটকীয়ভাবে প্রত্যাবর্তনের পর স্বপ্নের ফাইনাল। তাই পাকিস্তানি অধিনায়ক সরফরাজের মুখেও শোনা গেল পজিটিভ ক্রিকেটের কথা।

এই একটা ম্যাচের জন্য তাকিয়ে থাকে ক্রিকেট বিশ্ব। সবথেকে বেশি দর্শক, টিআরপি। সেরা বিনোদন। ২ সপ্তাহের মধ্যে আরও একটা ভারত-পাকিস্তান ম্যাচ। গ্রুপ লিগের পর ফাইনাল। ক্রিকেট দুনিয়ার সবথেকে উত্তেজক ম্যাচের আগে সাংবাদিকদের সামনে এসেছিলেন দুই অধিনায়ক। ট্রফি নিয়ে হাসি মুখে ছবিতে পোজ দিলেও দুই অধিনায়কের চোখে-মুখে ফাইনালের অঙ্ক।

মহারণের আগে অসম্ভব শান্ত দেখাল বিরাট কোহলিকে। মাঠে যে মেজাজে ভারত অধিনায়ককে পাওয়া যায় তার ঠিক উল্টো। আইসিসির যে কোনও টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে ১৪-২-এ এগিয়ে ভারত। এসব তথ্য মাথাতেই আনতে চান না বিরাট। তিনি বুঝিয়ে দিয়েছেন এইসব ম্যাচে পরিসংখ্যান, ইতিহাস চলে না। এটা তার কাছে আরও একটা ম্যাচ। প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিলেও, তার সঙ্গে ফাইনালের মিল খুঁজতে চান না কোহলি।

তিনি জানালেন, “কোন দল জিতবে তার কোনও গ্যারান্টি নেই। যে দলের মনের জোর বেশি, তারাই শেষ হাসি হাসবে। নিজেদের দিনে পাকিস্তান যে কোনও দেশকে হারাতে পারে। প্রত্যেকেই ওদের প্রতিভা এবং ক্ষমতা সম্পর্কে সচেতন। ”

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026