1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ২৯৮ বার দেখা হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধিকুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু ঘটেছে। শুক্রবার দুপুরে উপজেলার থেতরাই ইউনিয়নের নগরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন ওই গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে হাকিম উদ্দিন (৫৫) এবং মৃত মজিদ মিয়ার ছেলে তৈয়ব আলী (৪৫)। এ ঘটনায় নিহত তৈয়ব আলীর স্ত্রী জামেনা বেগম গুরুতর আহত হন। পরে তাকে উলিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।

এলাকাবাসীরা জানান, শুক্রবার দুপুরে তৈয়ব আলী ও হাকিম উদ্দিন বাড়ির বৈদ্যুতিক লাইনের কাজ করা অবস্থায় আকস্মিকভাবে বিদ্যুতায়িত হন। এ সময় তৈয়ব আলীর স্ত্রী জামেনা বেগম (৪৫) তাদের উদ্ধার করতে এসে নিজেও গুরুতর আহত হন।

এ সময় এলাকাবাসীরা তাদের তিনজনকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তৈয়ব আলী ও হাকিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। তবে ওই মহিলা চিকিৎসাধীন রয়েছেন। মৃত ব্যক্তিরা আপন মামাতো-ফুফাতো ভাই। এ ব্যাপারে উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026