1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ জুন, ২০১৭
  • ৩৯১ বার দেখা হয়েছে

ঢাকাস্থ বরিশাল বিভাগের সাংবাদিকরা গতকাল বৃহস্পাতিবার একসঙ্গে ইফতার করেছেন। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন জাতীয় দৈনিক, বেসরকারি টিভি চ্যানেল ও বার্তা সংস্থার ঢাকায় অবস্থানরত সাংবাদিকদের অংশগ্রহণে এ অনুষ্ঠান মিলনমেলায় পরিণত হয়। বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি যুগান্তরের প্রধান বার্তা সম্পাদক আবদুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিল সঞ্চলণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান ।

এতে অন্যদের মধ্যে অংশ নেন সংগঠনের সাবেক সভাপতি কায়কোবাদ মিলন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি শওকত মাহমুদ, বিএফইউজে (একাংশ) মহাসচিব ওমর ফারুক, (একাংশ) সাবেক মহাসচিব এম এ আজিজ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সহ সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাহী সদস্য হাসান আরেফিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর সূর্য , ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) কোষাধ্যক্ষ সেবিকা রানী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, দফতর সম্পাদক নয়ন মুরাদ, আসাদুজ্জামান স¤্রাট, শেখ মামুনুর রশীদ, রাজু হামিদ , আ. সা.ম জাকির হোসেন, জাকির হোসেন ইমন, হরলাল রায় সাগর, মাইনুল হাসান সোহেল, সুশান্ত সাহাসহ বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার সকল সদস্য উপস্থিত ছিলেন। ইফতারপূর্ব মোনাজাত পরিচালনা করেন ঢাকা সাব এডিটরস কাউন্সিলের কোষাধ্যক্ষ মাওলানা জওহার ইকবাল। এ সময় দেশবাসীর জন্য দোয়া করা হয়। #

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026