1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

চট্টগ্রামে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৩

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ মে, ২০২১
  • ৩২৯ বার দেখা হয়েছে

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় চালবোঝাই ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ আরও পাঁচজন আহত হয়েছেন।

শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আতিকুর রহমান (২৭), শরিফুল ইসলাম (৪৬) ও আবদুল খালেক (৪০)। নিহত তিনজনের বাড়ি নওগাঁর বদলগাছি উপজেলায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী চালবোঝাই ট্রাক সকালে মহাসড়কের শীতলপুর এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।

এতে ঘটনাস্থলে ট্রাকের উপরে থাকা শরিফুল ইসলামের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত মহসিন, সজীব, আলম, নবী হোসেন, আতিকুর রহমান ও বাবুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুপুরে আতিকুর রহমান ও আবদুল খালেকের মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী উপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, সকালে দুর্ঘটনায় আহত ছয়জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আতিকুর রহমান ও নবীন হোসেনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে মহসিন ও আলমের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে থানায় রাখা হয়েছে।

নিহত তিনজনের লাশ চমেক হাসপাতালে মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তিনজনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026