1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

দিনাজপুর-৪ আসনেরনির্বাচনকে ঘিরে প্রার্থীদের দৌড়ঝাঁপ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭
  • ৩১৭ বার দেখা হয়েছে

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
একাদশজাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংসদীয় আসন-৯ দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) এ মনোনয়ন প্রত্যাশীদের ব্যাপক দৌড়ঝাঁপ শুরু হয়েছে।
তৃণমূল নেতাদের সমর্থন পেতে প্রার্থীরাইতোমধ্যে নানা তৎপরতা চালাচ্ছেন। অনেকেই কেন্দ্রের সবুজ সংকেতের জন্য সিনিয়র নেতাদের দ্বারস্থ হচ্ছেন। সম্ভাব্য প্রার্থীরা এলাকায় নিয়মিত ইফতার পার্টি ও তৃণমুল নেতাদের সঙ্গে কুশল বিনিময়, পোস্টার ও লিফলেট দিয়ে জনসাধারণের মাঝে শুভেচ্ছা বিনিময় করছেন।
এদের মধ্যে এ আসনেরবর্তমান সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রীআবুল হাসান মাহমুদ আলীপুনরায় মনোনয়ন প্রাপ্তির প্রত্যাশা করছেন। তার পক্ষে নেতাকর্মীরা নিয়মিতদলীয় কর্মসূচি ছাড়াও নেতা-কর্মীদের সঙ্গে তার সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
অপরদিকে সাবেক হুইপ ও কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. মিজানুর রহমান মানু নির্বাচনী আলোচনায় রয়েছেন। তিনিও নিয়মিত দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন।
এদিকে ২০দলীয় জোটের প্রার্থী হিসেবে২০০১ সালের নির্বাচিতসাবেক সংসদ সদস্য ও সংস্কারপন্থীনেতা আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া। তিনি ২০০৬সালেরনির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রাথী হিসাবে ডাব মার্কা নিয়ে নির্বাচন করে দল থেকে বিছিন্ন হয়ে পরেন। তবেতিনি আবারও মনোনয়ন প্রাপ্তির আশায় মাঠে ময়দানে নেতাকমীদের সাথে মতবিনিময় করছেন।
অন্যদিকে ২০০৮ সালের এক সময়ের ধানের শীষ মার্কা ও পরে দেওয়াল ঘড়ি মার্কার স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি মো. হাফিজুর রহমান হাফিজ এবার প্রার্থী হতে পারেন বলেও নির্বাচনী আলোচনায়রয়েছেন।
বিপরীতে ২০ দলীয় জোটের অন্যতম শরীক জাতীয় গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় নেতা মো. আশরাফ আলী খান চূড়ান্ত ভাবে মনোনীত হন। তিনি জাগপার একক সম্ভাব্য প্রার্থী এবং আগামী সংসদ নির্বাচনের নতুন মুখ হিসেবে জনসর্মথন তৈরী করতে সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সহ মাঠে-ঘাটে গণসংযোগ করে চলছেন।
এছাড়া চিরিরবন্দর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং সময়ের ধানের শীষ মার্কার প্রার্থী ও সাবেক এমপি এ্যাডভোকেট মো.আব্দুল হালিম এবং বর্তমান চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান ও সাবেক জামায়াত নেতা মো. আফতাব উদ্দিন মোল্লা নির্বাচনে নামছেন বলে শোনা যাচ্ছে।
এ উপলক্ষ্যে নিজ নিজ দলের মনোয়ন প্রত্যাশী নেতারা পবিত্র রমজান মাসজুড়ে বিভিন্ন জায়গায় ইফতার পার্টিতে যোগদান করে তৃণমুল নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026