1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

চিরিরবন্দরে কৃষকদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছেএনএটিপি প্রশিক্ষন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭
  • ২৪৪ বার দেখা হয়েছে

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে২০১৬-১৭ অর্থবছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম এর আওতায় সিআইজি দলভুক্ত কৃষক কৃষাণীদের দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষক দলভুক্ত ১০টি ব্যাচে মোট ৩ শতাধিক কৃষক কৃষাণীগণ এই প্রশিক্ষন গ্রহন করছে। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই কৃষক প্রশিক্ষনে বীজ উৎপাদন ও সংরক্ষন এবং বসতবাড়িতে সবজি চাষ, কলাবাগান স্থাপন ও কলা গাছের ব্যবস্থপনাসহ কুইজ কম্পোষ্ট,ভার্মিকম্পোষ্ট তৈরী ও উন্নত মৃক্তিকা ব্যবস্থাপনা কেরেমন ট্রাপ ব্যবহারের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হচ্ছে। প্রশিক্ষন গ্রহনকারী কৃষক ৬নং অমরপুর ইউনিয়নের ছোট হাসিমপুর সিআইজি ফসল সমবায় সমিতির সভাপতি রনজিত কুমার রায় বলেন, এই প্রশিক্ষন গ্রহন শেষে দলীয় সমঝোতার ভিত্তিতে কাজ করে খুব দ্রুত সাফল্য লাভ করা সম্ভব। তিনি কৃষি বিভাগকে এ রকম আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মো: মাহমুদুল হাসান জানান,চিরিরবন্দর উপজেলায় কৃষি ও কৃষকের উন্নয়নে নতুন প্রযুক্তি সম্পকিত এ ধরনের প্রশিক্ষন গুরত্বপুর্ন ভুমিকা পালন করবে। তিনি আরো বলেন উপজেলার ১২টি ইউনিয়নে ১২০টি সিআইজি কৃষক দলের কৃষি বিষয়ে কার্যক্রমকে গতিশীল করার জন্য দল গুলোকে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে ও সিআইজি দলগুলোর কৃষকদের ব্যাংক একাউন্ট খুলতে সহযোগিতা করা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026