1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রতিমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়তে শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৭৩৪ দেশের সাত জেলায় সন্ধ্যা ৬টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস গণতন্ত্রে উত্তরণ ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত: ফ্রান্স-বাংলাদেশ সহযোগিতার প্রসার ক্যান্সার চিকিৎসায় গতি আনতে আইএনএমপি ও জাতীয় ক্যান্সার হাসপাতালের সমঝোতা বাংলাদেশে নতুন শিল্প বিনিয়োগের প্রধান চালিকাশক্তি চীনা উদ্যোক্তারা রাশিয়া থেকে জ্বালানি আমদানিকারক দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব মার্কিন সিনেটে পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর সাপ্তাহিক ইমামতি ও নামাজের সময়সূচী প্রকাশিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসী যুবকের মৃত্যু

পাটুরিয়ায় যাত্রী চাপ কম, চলছে ২ ফেরি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ১৪৮ বার দেখা হয়েছে

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে জরুরি পরিষেবার আওতাধীন লাশবাহী গাড়ি ও অ‌্যাম্বুলেন্স পারাপারে ২টি ফেরি চলাচল করছে। এ ফেরিতেও বেশ কিছু যাত্রীও পার হয়েছেন।

সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জিল্লুর রহমান বলেন, ‘সোমবার বিকেলে সাধারণ পণ্যবাহী ট্রাকের চাপ ছিলো। এছাড়া, সারাদিনে জরুরি পরিষেবার আওতায় যানবাহন পারাপারের সময় যাত্রীদের পার করা হয়েছে। বিকেলে সব ফেরি চালুর সিদ্ধান্ত নিলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে আগের নিয়মেই ফেরি চলবে। সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার করা হবে। এছাড়া, ২৪ ঘণ্টায় জরুরি পরিষেবার অন্তর্ভুক্ত লাশবাহী গাড়ি ও অ‌্যাম্বুলেন্স পারাপার করা হবে।’

তিনি জানান, আজ সকালে পাটুরিয়া থেকে ২টি ফেরি লাশবাহী গাড়ি ও অ‌্যাম্বুলেন্স নিয়ে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এ ফেরিতে কিছু যাত্রীও গেছেন। তবে ঘাট এলাকায় তেমন যাত্রীর চাপ নেই।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026