1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শাহবাজের বাংলাদেশের বোয়িং ক্রয় নিয়ে ট্রাম্পের পোস্ট, যা বললেন ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় জাতিসংঘে সর্বসম্মত প্রস্তাব পাস শিরোপার স্বপ্নে চট্টগ্রাম, নাজিমের চোখে ব্যালেন্সড দল জাতীয় লিগে আট বিভাগের দল ঘোষণা : অধিনায়ক যারা বিশ্বের জ্বালানি বাজারে আফ্রিকার শক্ত অবস্থান, নেতৃত্বে চার দেশ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পেকুয়ার নেতৃত্বে জিহাদ-কাইয়ুম মিসবাহর ‘দ্রুততম সেঞ্চুরি’র রেকর্ড ভাঙলেন শাহজাদ আর্থিক সংকটে উইন্ডিজ ক্রিকেট আকাশে ‘কালো মেঘ’

পাওনাদারদের টাকা না দিতে অপহরণ ও মুক্তিপণ নাটক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

পরে পালানোর পথে মীরসরাইয়ে বাস থেকে উদ্ধার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:২৫ পূর্বাহ্ণ

নগরীর এক ব্যবসায়ী নিজেই অপহরণের নাটক সাজিয়ে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছেন। পরে ঢাকা পালিয়ে যাওয়ার পথে মীরসরাই উপজেলা থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্যবসায়ীর নাম সফি উল্লাহ। তিনি নগরীর চকবাজার এলাকার একটি রেস্টুরেন্টের মালিক। গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ এলাকা থেকে শ্যামলী পরিবহনের একটি বাস থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্যবসায়ী সফি উল্লাহ পুলিশকে জানান, পাওনাদারের টাকা পরিশোধ না করতে তিনি নিজেই অপহরণ ও মুক্তিপণের নাটক সাজিয়েছিলেন। তবে পুলিশের ভাষ্য, পাওনাদারের পাশাপাশি ব্যবসায়িক অংশীদারদেরও ফাঁসানোর পরিকল্পনা ছিল তার।

পুলিশ জানিয়েছে, গত শনিবার নগরীর চকবাজারের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বহদ্দারহাট যাওয়ার পথে নিখোঁজ হন সফি উল্লাহ। এ ঘটনায় রোববার নগরের পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর স্ত্রী ইয়াছমিন আক্তার। পরে পরিবারের কাছে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, জিডির পর পুলিশ নগর ও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সফি উল্লাহর অবস্থান শনাক্তের চেষ্টা করে। একপর্যায়ে হাটহাজারীর ছাদেকনগর এলাকার একটি মাজারে তাঁর অবস্থান শনাক্ত হয়। সেখানে এক ব্যক্তির সহায়তায় পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করেছিলেন। পুলিশ সেখানে অভিযান চালালেও তাঁকে পাওয়া যায়নি।

পরে মুঠোফোনের সিম পরিবর্তন করে পরিচিত এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন সফি উল্লাহ। এরপর নাজিরহাট কাউন্টার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসের টিকিট কেটে রওনা হন। তাঁর অবস্থান শনাক্ত করে জোরারগঞ্জে বাসটি থামিয়ে তাকে উদ্ধার করা হয়। তিনি আরও জানান, পাওনাদারের টাকা পরিশোধ এড়াতে আত্মগোপনে গিয়ে অপহরণ ও মুক্তিপণের নাটক সাজিয়েছিলেন। পাশাপাশি ব্যবসায়িক অংশীদারদের ফাঁসানোর পরিকল্পনাও ছিল। এ ঘটনায় তার ব্যবসায়িক অংশীদারদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

পুলিশের একটি সূত্র জানায়, এক পাওনাদার থানায় অভিযোগ করায় এ বিষয়ে একটি বৈঠক হওয়ার কথা ছিল। ওই বৈঠকে উপস্থিত না থেকে পাওনা টাকা না দিয়ে সফি উল্লাহ আত্মগোপনে যান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026