1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রমজান শুরুর আগে রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ঠাকুরগাঁওয়ে নতুন ওয়েবসাইটে চাঁদাবাজি ও অপরাধ সংক্রান্ত অভিযোগ গ্রহণ শুরু ফ্যামিলি কার্ড সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ প্রধানমন্ত্রী সচিবালয়ে দ্বিতীয় দিন অফিস করছেন নারী সংরক্ষিত আসনের নির্বাচন রোজার মধ্যেই আয়োজনের পরিকল্পনা ইসির রমজানে ১০ লাখ পরিবারের জন্য সুলভ মূল্যে প্রোটিন সরবরাহ শুরু নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক: বিসিবিতে সতর্কতার ‘রেড অ্যালার্ম’ বাজল দেশে মৃদু ভূমিকম্প, সুনামগঞ্জে অনুভূত দুবাইয়ে ১ হাজার ৮৫৬ বন্দিকে রমজান উপলক্ষে ক্ষমা ঘোষণা বিএনপি সরকারের শপথ গ্রহণ: দেশজুড়ে উন্নয়ন ও শৃঙ্খলা প্রত্যাশা

করোনার ভারতীয় ধরন ভয়ংকর, তাই সবাইকে সচেতন হতে হবে : ওবায়দুল কাদের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ মে, ২০২১
  • ১১৪ বার দেখা হয়েছে

: করোনার ভারতীয় ধরন আরও বেশি ভয়ংকর, তাই সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, দেশে সনাক্ত হয়েছে করোনা ভাইরাসের ভয়ংকর ভারতীয় ধরন, সামান্যতম উদাসীনতায় বিপদজনক ভবিষ্যতেরই পূর্ভাবাস, এমতাবস্থায় সবাইকে সচেতন হতে হবে। ভারত এখন করোনার তান্ডবে লন্ডভন্ড।
ওবায়দুল কাদের আজ সকালে কাকরাইলে আইডিইবি ভবনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত “মুজিববর্ষ ও প্রাণঘাতি কোভিড-১৯ দুর্যোগ মোকাবেলায় করণীয়” শীর্ষক আলোচনা ও দুঃস্থদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানান। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অক্সিজেন উৎপাদনে বিখ্যাত দেশ হওয়া সত্বেও ভারত আজ চরম সংকটে অক্সিজেনের জন্য, সেখানে হাহাকার লেগেই আছে,ফুটপাতও এখন ভারতের শ্মশানঘাটে পরিণত হয়েছে। আবারো তৃতীয় ঢেউয়ের আভাস পাওয়া যাচ্ছে এবং ভারত থেকে বিপদজনক বার্তা পাচ্ছে বাংলাদেশে।
এদেশের জনগণ অতীতে অনেক প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সফলতার সাথে মোকাবেলা করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, চলমান করোনা দুর্যোগেও শেখ হাসিনার নেতৃত্বে সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হবে বাংলাদেশ। তাই এখনই সকলকে সংযমী হতে হবে। এই মহামারি থেকে রক্ষা পেতে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে যার যার অবস্থানে থেকে ঈদ উৎযাপন করে এই প্রাণঘাতী করোনাকে প্রতিরোধ করাই এখন একমাত্র অবলম্বন।
অভিন্ন শত্রু করোনাকে বাদ দিয়ে এখনো দেশে রাজনীতির ব্লেম গেইম চলমান উল্লেখ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যতদোষ কেবল নন্দ ঘোষ শেখ হাসিনা ও তাঁর সরকারের। অথচ বাংলাদেশ এখনো তুলনামূলক ভাবে ভালো আছে শেখ হাসিনার মতো সাহসী, দুরদর্শী ও মানবিক নেতৃত্বের কারণে। জীবন ও জীবিকার মধ্যে সমন্বয় করে শেখ হাসিনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়েছেন,একথা তাঁর নিন্দুকেরাও স্বীকার করেন।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ খবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র সভাপতি এ কে এম এ হামিদ, আইডিইবি’র সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুল মোতালেব বক্তব্য রাখেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026