1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শাহবাজের বাংলাদেশের বোয়িং ক্রয় নিয়ে ট্রাম্পের পোস্ট, যা বললেন ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় জাতিসংঘে সর্বসম্মত প্রস্তাব পাস শিরোপার স্বপ্নে চট্টগ্রাম, নাজিমের চোখে ব্যালেন্সড দল জাতীয় লিগে আট বিভাগের দল ঘোষণা : অধিনায়ক যারা বিশ্বের জ্বালানি বাজারে আফ্রিকার শক্ত অবস্থান, নেতৃত্বে চার দেশ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পেকুয়ার নেতৃত্বে জিহাদ-কাইয়ুম মিসবাহর ‘দ্রুততম সেঞ্চুরি’র রেকর্ড ভাঙলেন শাহজাদ আর্থিক সংকটে উইন্ডিজ ক্রিকেট আকাশে ‘কালো মেঘ’

বিরোধীদল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, সংসদের বাইরে বিরোধী দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে মিছিল-পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিরোধী দল সংসদে যাই বলুক না কেন, সংসদের বাইরে তারা সরকার ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তাতে ৯১ সালে শেখ হাসিনার সরকারকে এক মিনিটও শান্তিতে থাকতে না দেওয়ার ঘোষণার কথা মনে পড়ে। বিরোধী দল যেভাবে লংমার্চ করছে এবং সরকারকে ফেলে দেওয়ার ঘোষণা দিয়েছে, তাতে বোঝা যায় তারা হাসিনার পথ অনুসরণ করছে।

আহমেদ আজম খান বলেন, বিরোধী দলের কর্মসূচি দেশের জনগণ পছন্দ করছে না। মানুষ এরকম সহিংস আর কিছু দেখতে চায় না। তারা পাঁচ বছর পরপর নির্বাচন দেখতে চায়। বিএনপি দেশকে শাসন করার দায়িত্ব নেয়নি, বরং সেবা দেওয়ার দায়িত্ব নিয়েছে। বিরোধী দল মনে করছে, হুমকি-ধমকি দিলে হয়তো সরকার পড়ে যাবে। নাশকতা ও হুমকি-ধমকি দেওয়ার রাজনীতি আর চলবে না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026