1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শাহবাজের বাংলাদেশের বোয়িং ক্রয় নিয়ে ট্রাম্পের পোস্ট, যা বললেন ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় জাতিসংঘে সর্বসম্মত প্রস্তাব পাস শিরোপার স্বপ্নে চট্টগ্রাম, নাজিমের চোখে ব্যালেন্সড দল জাতীয় লিগে আট বিভাগের দল ঘোষণা : অধিনায়ক যারা বিশ্বের জ্বালানি বাজারে আফ্রিকার শক্ত অবস্থান, নেতৃত্বে চার দেশ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পেকুয়ার নেতৃত্বে জিহাদ-কাইয়ুম মিসবাহর ‘দ্রুততম সেঞ্চুরি’র রেকর্ড ভাঙলেন শাহজাদ আর্থিক সংকটে উইন্ডিজ ক্রিকেট আকাশে ‘কালো মেঘ’

মিসবাহর ‘দ্রুততম সেঞ্চুরি’র রেকর্ড ভাঙলেন শাহজাদ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

প্রথম শ্রেণির ক্রিকেটে পাকিস্তানের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন মোহাম্মদ শাহজাদ। ৪৯ বলে শতক তুলে নিয়ে তিনি ভেঙে দিয়েছেন সাবেক অধিনায়ক মিসবাহ উল হকের দীর্ঘদিনের রেকর্ড। পাকিস্তানি ব্যাটারদের মধ্যে এখন এটিই সবচেয়ে দ্রুততম ফার্স্ট ক্লাস সেঞ্চুরি।

পাকিস্তানের ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা প্রেসিডেন্টস ট্রফির তৃতীয় রাউন্ডের ম্যাচে প্রথম দিন সেঞ্চুরি করেন শাহজাদ। বৃহস্পতিবার হায়দরাবাদ কিংসমেন একাডেমির বিপক্ষে পাকিস্তান টেলিভিশনের হয়ে আট ছক্কা ও ১২ চারে ৬২ বলে ১১৪ রানের ইনিংস খেলেন তিনি।

২২ বছর বয়সী শাহজাদের সেঞ্চুরিটি তার প্রথম শ্রেণির ক্যারিয়ারে ষষ্ঠ। ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর দলের বিপদে দুর্দান্ত এক শতক করেন তিনি। মোহাম্মদ তাহার সাথে গড়েন ১৪৩ রানের জুটি।

প্রথম শ্রেণির ক্রিকেটে বলের হিসাবে পাকিস্তানের কোনো ক্রিকেটারের দ্রুততম সেঞ্চুরি এটিই। আগের রেকর্ডটি ছিল মিসবাহ-উল-হাকের। ২০১৪ সালে আবু ধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ৫৬ বলে সেঞ্চুরি করেন তখনকার পাকিস্তান অধিনায়ক মিসবাহ।

সেইসময়ে টেস্ট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে ভিভ রিচার্ডসের পাশে বসেন তিনি। তবে ১৫ মাস পর সেই রেকর্ড ভেঙে দেন ব্রেন্ডন ম্যাককালাম; অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টে ৫৪ বলে সেঞ্চুরি করেন নিউজিল্যান্ডের ব্যাটার।

প্রথম শ্রেণির ক্রিকেট ছাড়াও ২২টি লিস্ট ‘এ’ ম্যাচ ও ২৬ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শাহজাদ। এছাড়াও অভিজ্ঞতা আছে পাকিস্তান সুপার লিগে(পিএসএল) খেলার। ২০২৫ আসরে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ৬টি ম্যাচ খেলেছেন তিনি।

পাকিস্তানের হয়ে বিভিন্ন বয়সভিত্তিক ধাপ পেরিয়ে উঠে এসেছেন শাহজাদ। খেলেছেন অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯ দলের হয়ে। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তান দলের অংশ ছিলেন তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026