1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শাহবাজের বাংলাদেশের বোয়িং ক্রয় নিয়ে ট্রাম্পের পোস্ট, যা বললেন ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় জাতিসংঘে সর্বসম্মত প্রস্তাব পাস শিরোপার স্বপ্নে চট্টগ্রাম, নাজিমের চোখে ব্যালেন্সড দল জাতীয় লিগে আট বিভাগের দল ঘোষণা : অধিনায়ক যারা বিশ্বের জ্বালানি বাজারে আফ্রিকার শক্ত অবস্থান, নেতৃত্বে চার দেশ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পেকুয়ার নেতৃত্বে জিহাদ-কাইয়ুম মিসবাহর ‘দ্রুততম সেঞ্চুরি’র রেকর্ড ভাঙলেন শাহজাদ আর্থিক সংকটে উইন্ডিজ ক্রিকেট আকাশে ‘কালো মেঘ’

মালয়েশিয়ার বিপক্ষে বিকেল ৩টায় মাঠে নামছে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের মাধ্যমে ফিফা আসিয়ান কাপে মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। কাগজে-কলমে শক্তিশালী মালয়দের সমীহ করছে লাল-সবুজের প্রতিনিধিরা। জয়ের স্বপ্ন না দেখে বাস্তবতা মেনে নেয়ার আহ্বান হেড কোচ থমাস ডুলির। আসিয়ান কাপকে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে নিচ্ছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। আজ (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এখন পর্যন্ত ৩ বার এশিয়ার দেশটির মুখোমুখি হয়েছে লাল-সবুজরা। যেখানে একবার হারের পাশাপাশি দুইবার ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ দল।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের বাইরে সাফই বাংলাদেশের অংশ নেয়া বড় টুর্নামেন্ট। আসিয়ান কাপে সুযোগ পেলেও র‌্যাংকিংয়ের হিসেবে গ্রুপে বাংলাদেশই সবচেয়ে দুর্বল দল। টুর্নামেন্টের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকলেও বাংলাদেশের হেডকোচ থমাস ডুলির মূল লক্ষ্য সাফের প্রস্তুতি নেয়া।

থমাস ডুলি বলেন, ‘আশিয়ান কাপে অংশ নিতে পেরে আমরা খুবই আনন্দিত। এটা আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ। আমরা সবসময় এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলতে চেয়েছি। আমাদের সামনে সাফের মতো বড় টুর্নামেন্ট রয়েছে। তার আগে এটি আমাদের প্রস্তুতির জন্য দারুণ মঞ্চ।’

জামাল ভূঁইয়ার কণ্ঠেও একই সুর। তবে আসিয়ান কাপ থেকে কিছু নিয়েও ফিরতে চান বাংলাদেশের অধিনায়ক। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য অনেকটা অনুশীলন টুর্নামেন্টের মতো। মাত্র এক মাস পরই সাফ রয়েছে, যেটি আমাদের মূল লক্ষ্য। দল হিসেবে অবশ্যই আমরা এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, এখানে পয়েন্ট পেতে চাই। সম্ভব হলে দুই-একটা জয়ও।’

কোচ-অধিনায়ক সাফের প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে নিলেও আসিয়ান কাপে বড় কিছু অর্জনের স্বপ্ন দেশিয় সমর্থকদের। যদিও এক্ষেত্রে বাস্তববাদী হওয়ার আহ্বান ডুলির। বরং এই টুর্নামেন্ট নিজেদের সঠিক অবস্থান বুঝিয়ে দেবে বলে ভাবনা তার।

হেডকোচ বলেন, ‘আমি জানি বাংলাদেশে আমাদের অনেক সমর্থক আছে। যারা ভাবছেন, আমরা এখানে এসেছি এবং সবাইকে হারাবো। কিন্তু এটা অনেক কঠিন হবে। আমাদের বাস্তববাদী হতে হবে। আমাদের জন্য সবচেয়ে বড় বিষয় হলো, আমরা ঠিক কোথায় আছি, সেটা খুঁজে বের করা। আমরা কোন পর্যায়ে আছি, সেটা কেউই শতভাগ জানি না।’

র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে প্রায় ৫০ ধাপ এগিয়ে মালয়েশিয়া। তাই জয়ের স্বপ্ন না দেখে লড়াইয়ের প্রত্যাশা ডুলির।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026