1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শাহবাজের বাংলাদেশের বোয়িং ক্রয় নিয়ে ট্রাম্পের পোস্ট, যা বললেন ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় জাতিসংঘে সর্বসম্মত প্রস্তাব পাস শিরোপার স্বপ্নে চট্টগ্রাম, নাজিমের চোখে ব্যালেন্সড দল জাতীয় লিগে আট বিভাগের দল ঘোষণা : অধিনায়ক যারা বিশ্বের জ্বালানি বাজারে আফ্রিকার শক্ত অবস্থান, নেতৃত্বে চার দেশ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পেকুয়ার নেতৃত্বে জিহাদ-কাইয়ুম মিসবাহর ‘দ্রুততম সেঞ্চুরি’র রেকর্ড ভাঙলেন শাহজাদ আর্থিক সংকটে উইন্ডিজ ক্রিকেট আকাশে ‘কালো মেঘ’

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পেকুয়ার নেতৃত্বে জিহাদ-কাইয়ুম

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পেকুয়া (ডুসাপ) ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে জাহেদুল ইসলাম জিহাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল কাইয়ুম মাহির নির্বাচিত হয়েছেন।

শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ডুসাপের উপদেষ্টা নাজমুল হোসেন জিসানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

নবনির্বাচিত সভাপতি জাহেদুল ইসলাম জিহাদ বলেন, “আমাদের ওপর ডুসাপের যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা আমরা আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। সবার সহযোগিতা ও পরামর্শকে সঙ্গে নিয়ে ডুসাপকে আরও কার্যকর, ঐক্যবদ্ধ ও শিক্ষার্থীবান্ধব একটি সংগঠন হিসেবে এগিয়ে নিতে আমরা কাজ করতে চাই।”

তিনি বলেন, সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার পাশাপাশি পেকুয়া থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো হবে। শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্যকে গুরুত্ব দিয়ে ডুসাপের কার্যক্রম পরিচালনা করা হবে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মাহির বলেন, ‘উপকূলীয় পেকুয়া উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে অনেক শিক্ষার্থীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয়। তাদের সঠিক দিকনির্দেশনা প্রয়োজন হয়। নবীন শিক্ষার্থীরা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে পথহারা হয়ে না থাকে এবং ক্যাম্পাসে অভিভাবকহীনতায় না ভোগে, ডুসাপের সবাইকে সঙ্গে নিয়েআমরা তা নিশ্চিত করতে চাই।

তিনি আরও বলেন, নবীনরা নতুন পরিবেশ ও নতুন শিক্ষাপ্রতিষ্ঠানে এসে যেন একটি ভালো পরিবেশ পায়, আমরা তা নিশ্চিত করতে চাই। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার পাশাপাশি তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা দেওয়ার চেষ্টা থাকবে আমাদের।

নতুন নেতৃত্ব ডুসাপের সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী করার পাশাপাশি পেকুয়া থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026