1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রতিমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়তে শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৭৩৪ দেশের সাত জেলায় সন্ধ্যা ৬টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস গণতন্ত্রে উত্তরণ ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত: ফ্রান্স-বাংলাদেশ সহযোগিতার প্রসার ক্যান্সার চিকিৎসায় গতি আনতে আইএনএমপি ও জাতীয় ক্যান্সার হাসপাতালের সমঝোতা বাংলাদেশে নতুন শিল্প বিনিয়োগের প্রধান চালিকাশক্তি চীনা উদ্যোক্তারা রাশিয়া থেকে জ্বালানি আমদানিকারক দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব মার্কিন সিনেটে পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর সাপ্তাহিক ইমামতি ও নামাজের সময়সূচী প্রকাশিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসী যুবকের মৃত্যু

নিউমার্কেটে অভিযান, মাস্ক না পরায় জরিমানা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ১৪৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ; করোনা পরিস্থিতির মধ্যে শপিংমল ও বিপণীবিতানগুলোতে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা পরিদর্শন করতে অভিযান চালানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. সঞ্জীব দাস।

এ সময় স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক না পরায় অনেককেই জরিমানা করা হয়। অভিযানে ২১ মামলায় ছয় হাজার ৫০ টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে ক্রেতা বিক্রেতাকে সর্বনিম্ন ৩০ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযান চলাকালে অধিকাংশ ক্রেতা-বিক্রেতা স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করেন। কিন্তু ম্যাজিস্ট্রেট চলে যাওয়ার পর সেই আগের চিত্রই ফুটে ওঠে।

সরেজমিনে দেখা যায়, নিউমার্কেট এলাকায় অধিকাংশ ক্রেতা-বিক্রেতা স্বাস্থ্যবিধি মানছেন না। যারা স্বাস্থ্যবিধি মেনে চলছেন তাদের সংখ্যা খুবই কম। অন্যদিকে যারা মাস্ক পরে বের হয়েছেন তাদের মধ্যে অধিকাংশের মাস্ক থুতনির নিচে। এ ছাড়া সামাজিক দূরত্ব মেনে চলার প্রবণতাও কারো মধ্যে দেখা যায়নি।

ডা. সঞ্জীব দাস বলেন, সরকার যেদিন থেকে বিধিনিষেধ ঘোষণা করেছে সেদিন থেকেই আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা চাচ্ছি জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উৎসাহিত করতে। আমরা বলতে চাই, ব্যবসা-বাণিজ্য সবকিছুই চলবে তবে স্বাস্থ্যবিধি মেনে। এ বিষয়ে জনগণকে সচেতন করতে যতক্ষণ প্রয়োজন তৎক্ষণ অভিযান পরিচালনা করব। জনগণ যদি সচেতন না হয় তাহলে অভিযানের সুফল মিলবে না।

জরিমানার বিষয়ে তিনি বলেন, জরিমানা করা আমাদের মূল উদ্দেশ্য না। আমরা চাচ্ছি মানুষ যেন সচেতন হয়। মানুষকে সচেতন করতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। যারা স্বাস্থ্যবিধি মেনে চলছেন না তাদের সক্ষমতা বিবেচনা করে সর্বনিম্ন ৩০ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হচ্ছে। তবে কেনাকাটার সময় তিন ফুট দূরত্ব বজায় রাখা কঠিন হয়ে যাচ্ছে। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026