1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে নতুন আইন মাইলফলক: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখননের উদ্যোগ: ত্রাণমন্ত্রী পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রতিমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়তে শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৭৩৪ দেশের সাত জেলায় সন্ধ্যা ৬টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস গণতন্ত্রে উত্তরণ ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত: ফ্রান্স-বাংলাদেশ সহযোগিতার প্রসার ক্যান্সার চিকিৎসায় গতি আনতে আইএনএমপি ও জাতীয় ক্যান্সার হাসপাতালের সমঝোতা বাংলাদেশে নতুন শিল্প বিনিয়োগের প্রধান চালিকাশক্তি চীনা উদ্যোক্তারা রাশিয়া থেকে জ্বালানি আমদানিকারক দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব মার্কিন সিনেটে

এমবিবিএস পরীক্ষায় অংশ নেননি ৬ হাজার ১৮ শিক্ষার্থী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ১৩৭ বার দেখা হয়েছে

ঢাকা: ২০২০-২০২১ শিক্ষাবর্ষে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১ লাখ ২২ হাজার ৮৭৪ শিক্ষার্থী আবেদন করেছিলেন। এদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮৫৬ জন।অর্থাৎ পরীক্ষায় অংশ নেননি ৬ হাজার ১৮ জন শিক্ষার্থী।

এবার প্রতি আসনের বিপরীতে ২ হাজার ৬৮৬ জন পরীক্ষায় অংশ নেন। সারাদেশের ৫৫টি কেন্দ্রে একযোগে সকাল ১০টায় শুরু হয় পরীক্ষা। এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা আগের নিয়মেই অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ এপ্রিল) রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ও এমবিবিএস ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. একেএম আহসান হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা শেষ হয়েছে। প্রত্যেক পরীক্ষার্থী মাস্ক পরে কেন্দ্রে এসেছেন। পরীক্ষায় মাস্ক পরে আসার বাধ্যবাধকতা ছিলো। যারা মাস্ক পড়েননি তাদের পরীক্ষাকেন্দ্র থেকে মাস্ক সরবরাহ করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের নির্দেশনা অনুযায়ী সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলে সকাল ১১টা পর্যন্ত। আগের নিয়মেই অনুষ্ঠিত হয়েছে এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষা। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষার ফলাফলের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জিপিএ এর ১০০ নম্বরসহ মোট ২০০ নম্বরের ভিত্তিতে জাতীয় মেধা তালিকা করে শিক্ষার্থীদের ভর্তি করা হবে মেডিক্যাল কলেজগুলোয়

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026