1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে নতুন আইন মাইলফলক: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখননের উদ্যোগ: ত্রাণমন্ত্রী পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রতিমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়তে শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৭৩৪ দেশের সাত জেলায় সন্ধ্যা ৬টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস গণতন্ত্রে উত্তরণ ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত: ফ্রান্স-বাংলাদেশ সহযোগিতার প্রসার ক্যান্সার চিকিৎসায় গতি আনতে আইএনএমপি ও জাতীয় ক্যান্সার হাসপাতালের সমঝোতা বাংলাদেশে নতুন শিল্প বিনিয়োগের প্রধান চালিকাশক্তি চীনা উদ্যোক্তারা রাশিয়া থেকে জ্বালানি আমদানিকারক দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব মার্কিন সিনেটে

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে আলোচনা করতে ইউএনএইচআরসি’র প্রতি মোমেনের আহ্বান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ১৩২ বার দেখা হয়েছে

ড. একে আবদুল মোমেন রাখাইনে নিজ ভূখন্ডে রোহিঙ্গাদের প্রত্যাবাসন অবিলম্বে শুরু করার জন্য মিয়ানমারের সঙ্গে গঠনমূলকভাবে আলোচনা করার জন্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক এবং তাদেরকে অবশ্যই মিয়ানমারে ফিরে যেতে হবে। তিনি জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৪৬তম অধিবেশনের উচ্চ পযার্য়ের বৈঠকে এক ভিডিও বক্তব্য প্রদানকালে এ আহবান জানান।
তিনি বলেন, বাংলাদেশ মানবাধিকারের প্রতি অঙ্গীকারের কারনে বাস্তুচ্যুত রোহিঙ্গাদেরকে সাময়িক আশ্রয় দিয়েছে।
তিনি রাখাইন রাজ্য সংক্রান্ত উপদেষ্টা কমিশনের দেয়া সুপারিশ বাস্তবায়ন নিশ্চিত করা, জবাবদিহিতা ও ন্যায় বিচার নিশ্চিত করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মিয়ানমারে একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, মানবাধিকার কাউন্সিলকে সার্বজনিনতা, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির নীতি অনুসরন করে মানবাধিকার রক্ষায় একটি দুর্গ হিসাবে কাজ করতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভিশনই সকলের মানবাধিকার রক্ষায় বাংলাদেশকে উৎসাহিত করছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আইনের শাসন, ন্যায়বিচার এবং লিঙ্গ সমতা, বাক স্বাধীনতা এবং সংখ্যালঘু, নারী, শিশু ও প্রতিবন্ধিসহ সকলের অধিকার নিশ্চিত করতে পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ কোভিড-১৯ পরিস্থিতি কি ভাবে মোকাবেলা করছে তার বিশদ বিবরন তুলে ধরেন।
তিনি মানবাধিকার বিষয়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের বিষয় উল্লেখ করে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। গত ২২ ফেব্রুয়ারি জেনেভায় ইউএন মানবাধিকার কাউন্সিলের ৪৬ তম অধিবেশন শুরু হয় এবং আগামী ২৩ মার্চ পযর্ন্ত এই অধিবেশন চলবে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026