1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে নতুন আইন মাইলফলক: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখননের উদ্যোগ: ত্রাণমন্ত্রী পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রতিমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়তে শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৭৩৪ দেশের সাত জেলায় সন্ধ্যা ৬টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস গণতন্ত্রে উত্তরণ ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত: ফ্রান্স-বাংলাদেশ সহযোগিতার প্রসার ক্যান্সার চিকিৎসায় গতি আনতে আইএনএমপি ও জাতীয় ক্যান্সার হাসপাতালের সমঝোতা বাংলাদেশে নতুন শিল্প বিনিয়োগের প্রধান চালিকাশক্তি চীনা উদ্যোক্তারা রাশিয়া থেকে জ্বালানি আমদানিকারক দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব মার্কিন সিনেটে

আহম্মেদ হোসেন মল্লিক ছিলেন দেশপ্রেমিক রাজনীতিবিদ : বি. চৌধুরী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ১৬০ বার দেখা হয়েছে

আহম্মেদ হোসেন মল্লিকের মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। শোকবাণীতে তিনি বলেন, ‘আহম্মেদ হোসেন মল্লিক ছিলেন একজন স্পষ্টভাষী দেশপ্রেমিক রাজনীতিবিদ।’
আহম্মেদ হোসেন মল্লিকের মৃত্যুতে বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানি এমপি ও দলের প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরী এমপিও গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন।
বি চৌধুরী বলেন ‘ আহম্মেদ হোসেন মল্লিক একজন স্পষ্টভাষী, নিষ্ঠাবান এবং সাহসী রাজনীতিবিদ ছিলেন। দলীয় কর্মীদের প্রতি তিনি ছিলেন যথেষ্ট সহানুভূতিশীল।’
শোকবাণীতে সাবেক রাষ্ট্রপতি বলেন, ‘ আহম্মেদ হোসেন মল্লিক রাজনীতে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছিলেন।’
আহম্মেদ হোসেন মল্লিকের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান বি চৌধুরী।আহম্মেদ হোসেন মল্লিক শুক্রবার ভোর ৫.00 টায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বিকল্পধারা বাংলাদেশের দপ্তর সম্পাদক মোঃ ওয়াসিমুল ইসলাম বিষয়টি নিশ্চত করেন। আহম্মেদ হোসেন মল্লিক পল্লবীথানা বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও ঢাকা মহানগর উওর বিকল্পধারা বাংলাদেশের সহ সভাপতি।

তিনি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল রাজনীতিবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর দায়িত্বজ্ঞান, সততা ও কর্তব্য পরায়নতা বিকল্পধারা বাংলাদেশের সকল কর্মকর্তা/কর্মচারীদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর । তিনি স্ত্রী,তিন ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026