1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান তথ্যমন্ত্রীর সেনাবাহিনীর প্রধানসহ তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে, বিতরণ ব্যবস্থার ত্রুটি দূর করতে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা প্রদানে ইউএনডিপির আগ্রহ প্রকাশ ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে কর্মসংস্থান নিশ্চিতকরণে ভাষা প্রশিক্ষণ ও সমঝোতা স্মারকের অগ্রগতি পর্যালোচনা হাইতির গির্জায় গ্যাংয়ের নৃশংস হামলা, অন্তত ৪০ জনের প্রাণহানি রাশিয়ার অব্যাহত হামলা ও হুমকি সত্ত্বেও ইউক্রেনের প্রতি সমর্থন বজায় রাখার যৌথ ঘোষণা পশ্চিমা মিত্রদের খোয়াই নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী, স্থায়ী সমাধানের নির্দেশ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সব স্তরে ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ সরকারের নির্বাচনের পর বাংলাদেশে সম্ভাবনার নতুন দিগন্ত, বাণিজ্যে জোর ইইউর

ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে কর্মসংস্থান নিশ্চিতকরণে ভাষা প্রশিক্ষণ ও সমঝোতা স্মারকের অগ্রগতি পর্যালোচনা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে
শিক্ষা ডেস্ক
দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা গ্রহণ এবং আন্তর্জাতিক মানের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও জাপানের প্রতিষ্ঠান ‘টাউন লাইফ জাপান লিমিটেড’-এর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিন।
সভায় জানানো হয়, স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় দেশের সিভিল, ইলেকট্রিক্যাল এবং আর্কিটেকচার বিষয়ে ডিপ্লোমা সনদধারীদের কর্মসংস্থান ভিসার মাধ্যমে জাপানে পাঠানো হবে। প্রার্থীদের জাপানি ভাষা ও কারিগরি প্রশিক্ষণ থেকে শুরু করে জাপানে প্রবেশ পর্যন্ত যাবতীয় ব্যয় বহন করবে জাপানিজ প্রতিষ্ঠানটি। পাশাপাশি প্রতিষ্ঠানটি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ল্যাব উন্নয়ন ও প্রয়োজনীয় প্রশিক্ষণ সরঞ্জাম সরবরাহ করে প্রত্যক্ষ সহায়তা প্রদান করবে। নির্বাচিত প্রকৌশলীরা জাপানে যোগদানের পর আকর্ষণীয় বেতনের পাশাপাশি অতিরিক্ত কর্মঘণ্টার ভাতা এবং অন্যান্য বোনাস সুবিধা লাভ করবেন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিন বলেন, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে জাপানের শ্রমবাজার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার জাপানি শিক্ষকদের বাংলাদেশে এসে ভাষা প্রশিক্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করছে এবং নিয়মতান্ত্রিক জটিলতা নিরসনের মাধ্যমে তাদের ভিসা প্রক্রিয়ার আবেদন ও আবাসন ব্যবস্থা সহজীকরণের বিষয়ে কাজ করছে। তিনি আরও উল্লেখ করেন, সরকার দেশের জনশক্তিকে দক্ষ করে তুলতে এবং নতুন দেশে শ্রমবাজার উন্মুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে তৃতীয় ভাষা শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোর সক্ষমতা বৃদ্ধিতে কার্যক্রম চলমান রয়েছে।
সভায় জানানো হয়, ইতোমধ্যে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের জাপানিজ ভাষা শিক্ষাক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং বর্তমানে দ্বিতীয় ব্যাচের শিক্ষাক্রম চলমান রয়েছে। যারা সফলতার সাথে জাপানি ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তারা সবাই পর্যায়ক্রমে জাপানে কাজের সুযোগ লাভ করবেন। এর মধ্যে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের চাকরি পুরোপুরি নিশ্চিত করা হয়েছে এবং তারা আগামী অক্টোবর ২০২৬-এর মধ্যে জাপানে নিজ নিজ কর্মস্থলে যোগদান শুরু করবেন। বাকি নির্বাচিত প্রার্থীরা আগামী জানুয়ারি ২০২৭-এর মধ্যে জাপানে প্রবেশ করবেন বলে সভায় নিশ্চিত করা হয়।
উক্ত পর্যালোচনা সভায় টাউন লাইফ জাপান লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তোমিজাওয়া কাজুনোরি ও শাখা ব্যবস্থাপক ওকাদা ইয়োহেইসহ শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, এই উদ্যোগের ফলে দেশের কারিগরি শিক্ষায় শিক্ষিত যুবসমাজের জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে একটি মর্যাদাপূর্ণ ও টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026