1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গুলিস্তানে সেলুনে বিস্ফোরণে দগ্ধ ১০ জনের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্বের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ঢাকাকে বাসযোগ্য করতে সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের আহ্বান মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে নতুন আইন মাইলফলক: স্বরাষ্ট্রমন্ত্রী মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে নতুন আইন মাইলফলক: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখননের উদ্যোগ: ত্রাণমন্ত্রী পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রতিমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়তে শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৭৩৪ দেশের সাত জেলায় সন্ধ্যা ৬টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস গণতন্ত্রে উত্তরণ ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত: ফ্রান্স-বাংলাদেশ সহযোগিতার প্রসার

আব্দুর রাজ্জাকের নামে পদ্মা সেতুর নাম করণের দাবী জানিয়েছেন“শরীয়তপুর ফাউন্ডেশন”

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ১৪৭ বার দেখা হয়েছে

পল্লবীস্থ শেখ কামাল উচ্চ বিদ্যালয়ে সংবাদ সম্মেলন ও আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও প্রাক্তন পানি সম্পদ মন্ত্রী, বঙ্গবন্ধুর স্নেহধন্য জননেতা আব্দুর রাজ্জাকের ৯ম মৃত্যুবার্ষিকীতে শরীয়তপুর ফাউন্ডেশনের মহাসচিব মোঃ বাচ্ছু বেপারী বলেন – পদ্মা সেতু বাস্তবায়ন করতে আমাদের জাতীয় বীর আব্দুর রাজ্জাক নৈপথ্যে কাজ করেছেন। পদ্মা সেতু প্রথম মাদারীপুর এর পরির্বতে শরীয়তপুর জেলায় আনতে আব্দুর রাজ্জাক নৈপথ্যে কাজ করেছেন। জাতীয়নেতা আব্দুর রাজ্জাকের নৈপথ্যের স্বাক্ষী বাংলাদেশের অনেক জাতীয় নেতৃবৃন্দ।
ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলু বলেন – আব্দুর রাজ্জাক শুধু আওয়ামীলীগের জাতীয় নেতা ছিলেন না, তিনি ছিলেন সমগ্র বাংলাদেশের মানুষের জাতীয় নেতা। বুলু আরো বলেন, আব্দুর রাজ্জাক দুই দুইবার ছাত্র লীগের সাধারণ সম্পাদক ও দুই বার বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু তার মধ্যে কোন অহমিকা ছিল না। তিনি কর্মীর মত কাজ করতেন। তিনি কর্মীদের নির্দেশ নয়, ভালবাসা দিয়ে কাজ করাতেন। বঙ্গবন্ধুর মৃত্যুর পর আব্দুর রাজ্জাক দলকে তৃণমূল থেকে সংগঠিত করার কাজ করেছেন। তাছাড়া তিনি দলের জন্য শেষ সময় পর্যন্ত কাজ করে গেছেন। আধুনিক শরীয়তপুরের রূপকার ও জাতীয় বীর আব্দুর রাজ্জাক কে মানুষের মধ্যে জীবিত রাখতে আব্দুর রাজ্জাকের নামে পদ্মা সেতুর নামকরণ করা হউক। সংগ্রাম মুখর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আব্দুর রাজ্জাক তার সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন বাঙালির স্বাধিকার স্বাধীনতা, শান্তি ও সামাজিক মুক্তির আন্দোলনে। ছাত্র জীবন থেকে অমৃত্যু তিনি ছিলেন বাঙালি জাতির প্রতিটি গনতান্ত্রিক আন্দোলনে প্রথম সারির সংগঠক ও নেতা। তিনি ছিলেন ৭১-এর ঘাতক দালাল ও যুদ্ধপরাধীদের বিচারের দাবিতে গড়েওঠা আন্দোলনের অন্যতম পুরোধা। একটি উন্নত সমৃদ্ধ সুখী সুন্দর অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে প্রয়াত জননেতা আব্দুর রাজ্জাকের অনন্য অবদান বাঙালি জাতি কোন দিনই ভুলবে না। সংবাদ সম্মেলন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা সমিতির সভাপতি আলহাজ্ব নুরুল হুদা হাওলাদার ,আব্দুর রাজ্জাক স্মৃতি পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক এম.এম. বিপ্লব,সাবেক সহ-সভাপতি ঢাকা মহানগর ছাত্রলীগ (উওর) ও যুবলীগ নেতা ঢাকা মহানগর উওর মো: মেহেদী হাসান রবি,পল্লবী থানা আওয়ামীলীগের সদস্য মো: বাদল ,শরীয়তপুর ফাউন্ডেশন ৫ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান কবির,সাংবাদিক রাশেদুল হাসান বুলবুল,সাবেক সহ সম্পাদক ঢাকা মহানগর উওর ছাত্রলীগ শাহাবুদ্দিন আহমেদ সুমন ,কামাল হোসেন প্রমুখ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026