1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশে যাতে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে রোডম্যাপ তৈরির আহ্বান আইনশৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা সমীচীন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক ও চোরাই মালসহ গ্রেপ্তার ৫০০ ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইট হরমুজ প্রণালি পুনরায় চালুর আলোচনা ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবীতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কবলে ভারতভিত্তিক চার প্রতিষ্ঠান ও তিন নাগরিক ৬৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে ব্রাইটন থেকে কার্লোস চালবাকে দলে ভিড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক প্রযুক্তি হস্তান্তর চুক্তি মার্কিন কংগ্রেসে পাঠালেন ডোনাল্ড ট্রাম্প

রাজশাহীতে নতুন বিভাগীয় কমিশনার ও তিন জেলায় ডিসি নিয়োগ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩২ বার দেখা হয়েছে
নিজস্ব প্রতিবেদক
মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। রাজশাহী বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়ার পাশাপাশি নাটোর, গাইবান্ধা ও রংপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) পদায়ন করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সদস্য-পরিচালক (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলীকে রাজশাহী বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই আদেশে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
জেলা প্রশাসক পর্যায়ে পরিবর্তনের অংশ হিসেবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সংযুক্ত উপসচিব মোছা. সুমনী আক্তারকে নাটোরের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) ড. মো. মনিরুজ্জামানকে গাইবান্ধার জেলা প্রশাসক করা হয়েছে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সংযুক্ত উপসচিব ইসরাত জাহানকে রংপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে মাঠ প্রশাসনের এই চার শীর্ষ পদে থাকা কর্মকর্তাদের প্রত্যাহার করা হয়। গত মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। একই সঙ্গে নাটোরের সাবেক জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।
জনপ্রশাসন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাঠ প্রশাসনের গতিশীলতা বাড়ানো, প্রশাসনিক শৃঙ্খলা জোরদার এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যেই এ নিয়মিত রদবদল আনা হয়েছে। নবনিযুক্ত কর্মকর্তারা অবিলম্বে তাঁদের নতুন কর্মস্থলে যোগদান করবেন এবং মাঠপর্যায়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন ও নাগরিক সেবা প্রদানে নেতৃত্ব দেবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026